মেদিনীপুর 21° 🌙 · AQI 82 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫ বার UEFA Champions League জিতল রিয়াল মাদ্রিদ!

ফুটবলে গোলই শেষ কথা বলে। সেটাই করে দেখাল রিয়াল মাদ্রিদ। শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) রাত সাড়ে বারোটা ওয়েম্বলি'তে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল 'লস ব্ল্যাঙ্কোস' ৷ ফাইনালে এদিন ফেভারিট হয়ে শুরু করেছিল রিয়াল ৷ সেই ফেভারিট তকমাকে মান্যতা দিয়েই জার্মানির ক্লাবটিকে ২-০ গোলে হারাল স্প্যানিশ জায়ান্টরা ৷ রিয়াল মাদ্রিদ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে পরাজিত করে রেকর্ড ১৫তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপিয়ান কাপ জিতেছে

২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫ বার UEFA Champions League জিতল রিয়াল মাদ্রিদ!

 নিজস্ব সংবাদদাতা :   ফুটবলে গোলই শেষ কথা বলে। সেটাই করে দেখাল রিয়াল মাদ্রিদ। শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) রাত সাড়ে বারোটা ওয়েম্বলি'তে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল 'লস ব্ল্যাঙ্কোস' ৷ ফাইনালে এদিন ফেভারিট হয়ে শুরু করেছিল রিয়াল ৷ সেই ফেভারিট তকমাকে মান্যতা দিয়েই জার্মানির ক্লাবটিকে ২-০ গোলে হারাল স্প্যানিশ জায়ান্টরা ৷ রিয়াল মাদ্রিদ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে পরাজিত করে রেকর্ড ১৫তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপিয়ান কাপ জিতেছে। ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন দানি কারভাজাল ও ভিনিসিয়াস জুনিয়র। তিন মরশুমে এটি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়। ডর্টমুন্ড, যারা ১৯৯৭ সালে টুর্নামেন্ট জিতেছিল, তারা ২০১৩ সালের পর দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েছে। যদিও দর্শক ঠাসা ওয়েম্বলি'তে প্রথমার্ধে এদিন দাপট ছিল ডর্টমুন্ডেরই ৷ একাধিক সুয়োগ তৈরি করেও তা হেলায় নষ্ট করেন আদেইয়েমি, ফুলক্রুগরা ৷ দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে ডর্টমুন্ডদের আগ্রাসী মনোভাব প্রথমার্ধে খানিকটা পিছিয়েই রেখেছিল কার্লো আন্সেলোত্তির ছেলেদের ৷ ফুলক্রুগের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ পাশাপাশি গোলরক্ষক থিবু কুর্তোয়া ত্রাতা না-হয়ে দাঁড়ালে প্রথমার্ধে দু'গোলে এগিয়ে যেতে পারত ডর্টমুন্ড ৷ কিন্তু তা হয়নি ৷ ওয়েম্বলিতে এদিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই ৷

সম্পর্কিত খবর

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন FOOTBALL

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স