আমেরিকায় আবার এক ভারতীয়ের মৃত্যু!
ফের মর্মান্তিক মৃত্যু। এ বার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২১ বছরের এক ভারতীয় তরুণী।২১ মার্চ পেনসিলভেনিয়া পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আর্শিয়া জোশীর। ভারতীয় কনসুলেট জানিয়েছে, তারা নিহতের পরিবারের পাশে রয়েছে। দেহ দেশে ফেরানোর আশ্বাসও দিয়েছে।আর্শিয়ার পরিবার থাকেন দিল্লিতে। তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য এগিয়ে এসেছে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিদেশে কোনও ভারতীয় বিপদে পড়লে বা মৃত্যু হলে তাঁর সাহায্যে এগিয়ে আসে এই সংগঠন। দিন কয়েক আগে মেক্সিকোতে দুই ভা
নিজস্ব সংবাদদাতা : ফের মর্মান্তিক মৃত্যু। এ বার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২১ বছরের এক ভারতীয় তরুণী।২১ মার্চ পেনসিলভেনিয়া পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আর্শিয়া জোশীর। ভারতীয় কনসুলেট জানিয়েছে, তারা নিহতের পরিবারের পাশে রয়েছে। দেহ দেশে ফেরানোর আশ্বাসও দিয়েছে।আর্শিয়ার পরিবার থাকেন দিল্লিতে। তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য এগিয়ে এসেছে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিদেশে কোনও ভারতীয় বিপদে পড়লে বা মৃত্যু হলে তাঁর সাহায্যে এগিয়ে আসে এই সংগঠন। দিন কয়েক আগে মেক্সিকোতে দুই ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়। এক চালকের দেহ অমৃতসরে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছিল এই সংগঠন।গত ২৩ ফেব্রুয়ারি গুলি করে খুন করা হয়েছে শিখ যুবককে। তাঁর নাম রাজ সিংহ। উত্তরপ্রদেশের বিজনোর জেলার বাসিন্দা ছিলেন তিনি। আমেরিকায় এক কীর্তনের দলের সঙ্গে ঘুরছিলেন। আলবামা প্রদেশে একটি গুরুদ্বারের সামনে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ।
সম্পর্কিত খবর
প্রযুক্তি
লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী
বিশ্ব
গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং
দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!
শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি