নিজস্ব সংবাদদাতা : ১৯৭৩ সালের এই দিনেই মুম্বইয়ে জন্মেছিলেন Sachin Tendulkar—যাঁকে কোটি কোটি ভক্ত আজও ‘ক্রিকেটের ঈশ্বর’ বলেই মানেন। এ বছর ৫৩-তে পা রাখলেন তিনি, আর জন্মদিন মানেই তাঁর অনুরাগীদের কাছে যেন এক বিশেষ উৎসব।

শুক্রবার মুম্বইয়ের বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সরলভাবেই জন্মদিন উদযাপন করেন Sachin Tendulkar। পাশে ছিলেন স্ত্রী Anjali Tendulkar ও পরিবারের অন্যান্য সদস্যরা। কেক কেটে উদযাপনের পাশাপাশি বাড়ির সামনে জড়ো হওয়া অসংখ্য ভক্তকে ধন্যবাদ জানান তিনি।কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যেও ভক্তদের সঙ্গে দেখা করেন সচিন।

কেক কাটার পর অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন, দেন অটোগ্রাফ—যা তাঁদের কাছে হয়ে ওঠে জীবনের স্মরণীয় মুহূর্ত।প্রতিবছরের মতোই এ বারও তাঁর জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। মাঠের বাইরেও সমান জনপ্রিয় এই কিংবদন্তিকে একঝলক দেখার জন্য সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা।