অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস-এর অধীনে ৬৯তম স্টেট স্কুল গেমস!

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর অধীনে ৬৯ তম স্টেট স্কুল গেমস ২০২৫ অনূর্ধ্ব ১৪, ১৭,১৯ বালক ও বালিকা বিভাগের প্রতিযোগিতা আয়োজিত হয়। শিলিগুড়ির মিউনিসিপাল কর্পোরেশন ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ২৪ - ২৭ আগস্ট। রাজ্য স্কুল গেমসে পশ্চিম মেদিনীপুরের দুই বালিকা অদ্রিজা খাঁড়া ও ত্রিপর্ণা বেরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় সিলেক্টর হিসেবে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের মেয়ে টেবিল টেনিস জাতীয় খেলোয়াড় ও কোচ শ্রীপর্ণা নন্দ।

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস-এর অধীনে ৬৯তম স্টেট স্কুল গেমস!

অরিন্দম চক্রবর্তী:  ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর অধীনে ৬৯ তম স্টেট স্কুল গেমস ২০২৫ অনূর্ধ্ব ১৪, ১৭,১৯ বালক ও বালিকা বিভাগের প্রতিযোগিতা আয়োজিত হয়। শিলিগুড়ির মিউনিসিপাল কর্পোরেশন ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ২৪ - ২৭ আগস্ট। রাজ্য স্কুল গেমসে পশ্চিম মেদিনীপুরের দুই বালিকা অদ্রিজা খাঁড়া ও ত্রিপর্ণা বেরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় সিলেক্টর হিসেবে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের মেয়ে টেবিল টেনিস জাতীয় খেলোয়াড় ও কোচ শ্রীপর্ণা নন্দ। এছাড়া ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কোচ মনি শংকর চৌধুরী এবং শান্তনু সাহা। অনূর্ধ্ব১৪ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কলকাতার হিমন কুমার মন্ডল, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় উত্তর ২৪ পরগনা জেলার সারিকা সাহিদ। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় উত্তর ২৪ পরগনা জেলার সোহম মুখার্জী, বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ির শ্রেয়াধর। অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় উত্তর চব্বিশ পরগনা জেলার প্রিয়াংশু কর্মকার, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কলকাতার দিয়া বসু। খুব সুন্দর আয়োজনে এই প্রতিযোগিতাটি হয়েছিল শিলিগুড়ির এই স্টেডিয়ামে।

খড়্গপুর শহরের ইন্দা সারদাপল্লির বাসিন্দা শ্রীপর্ণা নন্দ। এমনকি তিনি বিয়ের পর খেলা ছাড়তে রাজি হননি। ফলে এখনও বিয়ে করেননি তিনি। তাঁর কাছে টেবল টেনিস খেলা ঈশ্বরের মতো।

সম্পর্কিত খবর

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম! পশ্চিম মেদিনীপুর

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স