অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আমার অবসর জীবন! - বিধানচন্দ্র হালদার

আমি বাংলা শিক্ষক। স্কুলে ছত্রিশ বছর চাকরি করেছি। ফাঁকি দিইনি। এ অজুহাতে, সে অজুহাতে- ইচ্ছে করেই স্কুল কামাই করিনি। কেন আমাকে C. L, মেডিকেল,PCCL দেওয়া হবে না-- এই নিয়েও তুলকালাম করিনি সারা অফিস রুমে। রিটার্ড লাইফে এসে ছত্রিশ বছর চাকরি জীবনে চৌচির হয়ে গেল আমার অবসর জীবন। কেন চৌচির হয়ে গেল অবসর জীবন ,না লিখে পারলাম না। চাকরি থাকলে অবসরের আনন্দ আছে। অবসরের মধ্যে অবসর সব সময় নিরানন্দ। যখন চাকরি করতাম তখন কোনো প্রেসার, সুগার এমন কি শরীরে কোনো রোগ ছিল না। কিন্তু এখন অবসর জীবনে এসে সুগার প্রেসার থ

আমার অবসর জীবন! - বিধানচন্দ্র হালদার

আমি বাংলা শিক্ষক। স্কুলে ছত্রিশ বছর চাকরি করেছি। ফাঁকি দিইনি। এ অজুহাতে, সে অজুহাতে- ইচ্ছে করেই স্কুল কামাই করিনি। কেন আমাকে C. L, মেডিকেল,PCCL দেওয়া হবে না-- এই নিয়েও তুলকালাম করিনি সারা অফিস রুমে। রিটার্ড লাইফে এসে ছত্রিশ বছর চাকরি জীবনে চৌচির হয়ে গেল আমার অবসর জীবন। কেন চৌচির হয়ে গেল অবসর জীবন ,না লিখে পারলাম না।

চাকরি থাকলে অবসরের আনন্দ আছে। অবসরের মধ্যে অবসর সব সময় নিরানন্দ। যখন চাকরি করতাম তখন কোনো প্রেসার, সুগার এমন কি শরীরে কোনো রোগ ছিল না। কিন্তু এখন অবসর জীবনে এসে সুগার প্রেসার থেকে শুরু করে শরীরে হাজার রকম রোগ। এ ডাক্তার সে ডাক্তার দেখিয়ে নাজেহাল। সারাদিন কি করবো ভেবে উঠতে পারি না?
ভোরে উঠে এক ঘন্টা মর্নিংওয়াক। সকালে চা-বিস্কুট খেলাম ত্রিশ মিনিট ধরে। খবরের কাগজ পড়লাম এক ঘন্টা। দাদ হাজা থেকে চুলকানি সব খবর পড়লাম। ব্রেকফাস্ট এক ঘন্টা ধরে করলাম। এমনকি স্নানও এক ঘন্টা। দুপুর যেন হতেই চায় না। অনেক কষ্টে দুপুর হলো। লাঞ্চ সারলাম এক ঘন্টা। মশারি খাটিয়ে টানা দু'ঘণ্টা ঘুম। ঘুম থেকে উঠে তাসের আড্ডায়। দোকানে লিকার চা খেতে খেতে আরও এক ঘন্টা। সন্ধ্যা যেন হতে চায় না। অনেক কষ্টে সন্ধ্যা হল। টিভির কোনো সিরিয়াল বাদ নেই। সব সিরিয়াল মুখস্ত। রাত দশটায় ভাত খেতে আরও এক ঘন্টা নিলাম। সময় যেন কিছুতেই কাটতে চায় না। যখন স্কুল করতাম ঘড়ির কাঁটা যেন তাড়াতাড়ি চলতো। আজ যেন দেওয়াল ঘড়িগুলি আমার বিপক্ষে। খুবই ধীরে ধীরে কাঁটা গুলি এগোচ্ছে।

যখন স্কুলে যেতাম --নাকে মুখে গুঁজে কোনো রকমে খেয়ে চলে যেতাম। সূর্য ও চন্দ্রের দিকে তাকাবার অবসর ছিল না। এখন আমি ড্যাবা ড্যাবা চোখে সূর্য ও চন্দ্রের দিকে দিন রাত তাকিয়ে রয়েছি। তাও যেন সময় কাটতে চায় না। অবসরে যে এতো কষ্ট তখন বুঝে উঠতে পারিনি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।

তখন ছেলেমেয়ে বউকে শাসন করতাম। এখন ঠিক তার উল্টোটাই ঘটছে আমার জীবনে। ছেলে মেয়ে ও বউয়ের কড়া শাসনের মধ্যে দিয়ে আমার জীবন জেলখানায় বন্দী। কয়েদির মত জীবন যাপন। আমার ছেলে পরিচয় বললো,
--বাবা, তোমাকে একদম মর্নিং ওয়ার্ক করা যাবে না।
--কেন রে খোকা?
--তোমার ঠান্ডা লাগবে। মরতে বসেছ! তার ওপর আবার মর্নিং ওয়ার্ক।

আমার মনে দুঃখের সুনামি বইছে। কিন্তু মুখে কিছু বলতে পারছি না শরীরে হাঁটা চলা আগের থেকে অনেকটা কমে আসছে।

আমার মেয়ে প্রতীক্ষা বললো,
_তোমাকে একদম ভাজা ভুজি খাওয়া যাবেনা
_কেন রে খুকি?
_ডাক্তার তোমাকে তেলে ভাজা খেতে বারণ করেছে। মরতে বসেছ তবু তেলেভাজা খাওয়ার সখ মেটেনি।

আমার মনে হ্যারিকেন ঝড় বইতে থাকে। কিন্তু মুখে কিছু বলতে পারছিনা। শরীর আগের থেকে অনেকটা ভেঙে পড়েছে।

আমার বউ পারমিতা বললো,
--হ্যাঁ গো, তুমি এখনও পর্যন্ত গল্প কবিতা লিখবে?
_আমার লিখতে যে বড় ইচ্ছে করে মিতা।
_তোমার চিতার কাঠ শ্মশানে এগিয়ে গিয়েছে। এখন আর লিখে লাভ নেই।
_একটু ঘুগনি খাওয়াবে মিতা?
_মরতে বসেছো আবার ঘুগনি! তুমি মরলে আমার শান্তি।

আমার চোখের কোণে কালো মেঘ। আকাশ চিরে বৃষ্টি ঝরছে। তবু মুখে কিছু বলতে পারছি না। এখন হাঁটাচলা বন্ধ। দরজা জানলা বন্ধ।

আমার ছেলের ঘরের ছেলে মানে নাতি। কিশলয় বললো,
_দাদু আর তোমার বেঁচে থেকে লাভ নেই।
_কেন রে দাদুভাই
_তোমার মরা ও বাঁচা সমান। তোমার টাকা কড়ি আমাকে লিখে দিয়ে যাও।

আমার বুকে যেন পাথর চাপা। মুখে কিছু বলতে পারছি না। কেননা উঠে দাঁড়ানোর শক্তি আমার নেই।
আমার মেয়ের ঘরের মেয়ে, মানে নাতনি। স্বর্ণালী বলল,
--দাদু ,তুমি এখনো বেঁচে আছো। তুমি মরোনি?
_কেন রে দিদিভাই।
_আর কতদিন বিছানায় হেগে মুতে শুয়ে থাকবে। তাই বলছিলাম আর কী?

আমার সারা শরীর অবশ। মুখে কিছু বলতে পারছি না। কেননা আমার বিছানায় মলমূত্রের গন্ধ ম ম করছে।

এখন দিনরাত বিছানায় শুয়ে শুয়ে আমি নিজের মৃত্যু ,নিজেই চিন্তা করছি। পাশের বাড়ির লোকজন, আত্মীয় পরিজন সবাই আমার দিন গুনছে। কবে বুড়োটা বিদায় নেবে। তাদের একজনের কথা আমার কানে ভেসে এলো_'বুড়োটা যেন মরতেই চায় না।'

আমি এখন একা। সম্পূর্ণ একা। স্কুল জীবনের কত মধুর স্মৃতি মনে ভিড় করছে। চোখের কোণে জল গড়িয়ে পড়ে। এমন একটা সময় আমাদের জীবনে আসে ,তখন সবাই আমরা একা। সম্পূর্ণ একা। হঠাৎ কানে আমার কিছু কথা ভেসে আসে..

বিধান স্যার--
_আপনার জন্য আমি ডাক্তার হতে পেরেছি।
_আপনার জন্য আমি ইঞ্জিনিয়ার।
_আপনার জন্য আমি উকিল।
_আপনার জন্য আমি অধ্যাপক।
আপনার জন্য নার্স ,পুলিশ....... এমন কি কবি ,লেখক, উপন্যাসিক........।

আমার চোখে চাঁদের ঢেউয়ের ঝর্ণা। এবার আমি নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারি। পৃথিবীতে আমি এখন আর একা নই। সুখের ঐশ্বর্যের বিছানায়_অসংখ্য কুঁড়ি মাথা দোলাচ্ছে। যমরাজ কানের কাছে এসে ফিসফিস করে বললো,
"বিধান স্যার, এবার অন্তত চলুন।"

সম্পর্কিত খবর

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’ কবিতা

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’

বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত

বাংলা নববর্ষে প্রকাশিত হল বাঁশরী রঞ্জন সামন্তের প্রথম উপন্যাস ‘বদ্ধ- আবদ্ধ’ পশ্চিম মেদিনীপুর

বাংলা নববর্ষে প্রকাশিত হল বাঁশরী রঞ্জন সামন্তের প্রথম উপন্যাস ‘বদ্ধ- আবদ্ধ’

মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী ও লেখক শ্রী বাঁশরী রঞ্জন সামন্ত -এর প্রথম উপন্যাস ‘বদ্ধ-আবদ্ধ’ বাংলা নববর্ষের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে মেদিনীপুরের রবীন্দ্রনগর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে পাঠকসমাজের সামনে আসে ‘বদ্ধ আবদ্ধ’। উপন্যাসটির বিষয়বস্তু, সাহিত্যিক মূল্য এবং সমাজজীবনের ন

দুর্ঘটনায় হারালেন হাত-পা, তবু বিশ্বজয় —পায়েল নাগের অদম্য লড়াই! খেলা

দুর্ঘটনায় হারালেন হাত-পা, তবু বিশ্বজয় —পায়েল নাগের অদম্য লড়াই!

সমাজ একসময় তাঁকে চিনত ‘প্রতিবন্ধী’ হিসেবে। কিন্তু আজ সেই পরিচয়কে ছাপিয়ে গিয়েছে তাঁর লড়াই, জেদ আর অসাধারণ সাফল্য। ওড়িশার বালাঙ্গিরের দিনমজুর পরিবারের মেয়ে পায়েল নাগ এখন আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদকজয়ী প্যারা তিরন্দাজ—এক অনন্য অনুপ্রেরণার নাম। মাত্র ১৮ বছর বয়সেই জীবনের প্রথম আন্তর্জাতিক সোনা জিতে নিয়েছেন পায়েল। এপ্রিলের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ়’-এ তিনি হারিয়ে দেন বিশ্বের এক নম্বর প্যারা তিরন্দাজ শীতল দেবী-কে। ১৩৯-১৩৬ পয়েন্টে জিতে স্বর্ণপদক তুলে নি