আপে বড়সড় সাংগঠনিক রদবদল, রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ হারালেন রাঘব চাড্ডা!
আম আদমি পার্টি (AAP) রাজ্যসভায় বড়সড় সাংগঠনিক পরিবর্তনের পথে হাঁটল। দলের অন্যতম পরিচিত মুখ সাংসদ রাঘব চাড্ডাকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় অশোক মিত্তলকে নতুন ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দল ইতিমধ্যেই রাজ্যসভা সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদে দলের কোটার সময় থেকে রাঘবকে আর বক্তব্য রাখার সুযোগ না দেওয়ার অনুরোধও করা হয়েছে।এই সিদ্ধান্ত সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই রাঘব চাড
নিজস্ব সংবাদদাতা : আম আদমি পার্টি (AAP) রাজ্যসভায় বড়সড় সাংগঠনিক পরিবর্তনের পথে হাঁটল। দলের অন্যতম পরিচিত মুখ সাংসদ রাঘব চাড্ডাকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় অশোক মিত্তলকে নতুন ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দল ইতিমধ্যেই রাজ্যসভা সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদে দলের কোটার সময় থেকে রাঘবকে আর বক্তব্য রাখার সুযোগ না দেওয়ার অনুরোধও করা হয়েছে।এই সিদ্ধান্ত সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায় তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সংসদে তাঁর বিভিন্ন বক্তব্য, জনস্বার্থের একাধিক ইস্যু এবং মানুষের সমস্যা তুলে ধরার মুহূর্তগুলি সংকলিতভাবে দেখা যায়। তবে ভিডিওটির সঙ্গে কোনও শব্দবন্ধ ব্যবহার না করে তিনি শুধুমাত্র একটি ‘নজর’ ইমোজি পোস্ট করেন, যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।দলীয় সূত্রে ইঙ্গিত, সাম্প্রতিক সময়ে রাঘব কিছুটা মূল রাজনৈতিক ইস্যু থেকে দূরে সরে গিয়েছিলেন।
APP ডানা ছাঁটতেই মুখ খুললেন রাঘব চাড্ডা
২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আপের ধাক্কার পর তিনি দূষণ, বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি, গিগ কর্মীদের অধিকার, জনপরিষেবা এবং সামাজিক সমস্যা নিয়ে তুলনামূলকভাবে বেশি সরব ছিলেন। এই অবস্থানকে ঘিরেই দলীয় অন্দরে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।এই রদবদলকে ঘিরে আপের অন্দরে নেতৃত্বের নতুন সমীকরণ ও ভবিষ্যৎ কৌশল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে রাঘবের নীরব প্রতিক্রিয়া এবং ইমোজি-ভিত্তিক বার্তা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে—এ কি শুধুই সাংগঠনিক বদল, নাকি এর পিছনে রয়েছে বড় কোনও কৌশলগত বার্তা?
সম্পর্কিত খবর
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি
বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!
প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক
দেশ
পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী
পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব