‘সিংঘম’ ইমেজে কড়া বার্তা—দক্ষিণ ২৪ পরগনায় অজয় পাল শর্মাকে ঘিরে জোর চর্চা!
উত্তরপ্রদেশ পুলিশের তথাকথিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মা-কে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।মাঠে নেমেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—ভোট চলাকালীন কোনওরকম ভয়ভীতি, প্রভাব খাটানো বা সন্ত্রাস বরদাস্ত করা হবে না। অভিযোগে জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে, গত কয়েক দশকের তুল
অভিজিৎ সাহা : উত্তরপ্রদেশ পুলিশের তথাকথিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মা-কে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।মাঠে নেমেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—ভোট চলাকালীন কোনওরকম ভয়ভীতি, প্রভাব খাটানো বা সন্ত্রাস বরদাস্ত করা হবে না। অভিযোগে জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে, গত কয়েক দশকের তুলনায় এবারের নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে, তবে কোনও অনিয়ম সহ্য করা হবে না।
অজয় পাল শর্মা সম্পর্কে জানা যায়, তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের ২০১১ ব্যাচের আইপিএস অফিসার। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা এই আধিকারিক প্রথমে চিকিৎসাবিদ্যায় স্নাতক হওয়ার পর ইউপিএসসি পাশ করে পুলিশ সার্ভিসে যোগ দেন। কর্মজীবনের শুরু থেকেই অপরাধ দমনে তাঁর কড়া ভূমিকার জন্য পরিচিতি তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি। ‘হাফ এনকাউন্টার’ বা পায়ে গুলি করে অপরাধী ধরার কৌশলেও তাঁর নাম বিশেষভাবে আলোচিত।শুধু দুষ্কৃতী দমন নয়, পুলিশ বিভাগের ভেতরেও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে তাঁকে। একাধিক দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার নজির রয়েছে তাঁর ঝুলিতে। বর্তমানে তিনি প্রয়াগরাজে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলাচ্ছেন।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই টহল শুরু করেছেন তিনি। স্পর্শকাতর এলাকাগুলিতে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং সরাসরি সতর্কবার্তা দিচ্ছেন—ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

তবে তাঁর এই কড়া অবস্থানকে ঘিরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শাসক ও বিরোধী—উভয় পক্ষই প্রশাসনের ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর সমন্বয় কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!
আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট
দক্ষিণ ২৪ পরগনা
মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২
মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন