Skip to content

AFSPA প্রত্যাহার নিয়ে বড় বার্তা অমিত শাহের, আশার আলো উত্তর-পূর্বে

নিজস্ব সংবাদদাতা : উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে আগামী বছরের মধ্যেই সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA) সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির ফলে ইতিমধ্যেই ওই অঞ্চলের প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে AFSPA তুলে নেওয়া হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, গত কয়েক বছরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হিংসার ঘটনা অনেকটাই কমেছে। যে সব এলাকায় এখনও AFSPA কার্যকর রয়েছে, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে ধাপে ধাপে আইন প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। সরকারের লক্ষ্য আগামী বছরের মধ্যেই উত্তর-পূর্বের সমস্ত অঞ্চলকে AFSPA-মুক্ত করা।উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে অসম, নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে AFSPA জারি ছিল। দীর্ঘদিন ধরে এই আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনও হয়েছে। তবে বর্তমানে মণিপুর-সহ কিছু এলাকায় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থাকলেও কেন্দ্রের এই ঘোষণাকে উত্তর-পূর্বে শান্তি ও স্বাভাবিকতার পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Latest