নিজস্ব সংবাদদাতা : ৭৯তম সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কর্নাটকের গর্ব অনীশ এস গৌড়া। দুর্দান্ত পারফরম্যান্সে পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ১:৫০.৬৫ মিনিট সময় নিয়ে স্বর্ণপদক জয় করলেন তিনি। অসাধারণ গতি, নিখুঁত কৌশল এবং দুরন্ত ফিনিশিংয়ের মাধ্যমে প্রতিযোগিতায় নিজের আধিপত্য প্রমাণ করে জাতীয় মঞ্চে আরও একবার উজ্জ্বল করলেন কর্নাটকের নাম।