নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আম আদমি পার্টি (AAP) ছাড়লেন Raghav Chadha। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, দলের নীতি ও মূল্যবোধ থেকে সরে গিয়ে ব্যক্তিস্বার্থে পরিচালিত হচ্ছে আপ—এই অভিযোগেই তাঁর এই সিদ্ধান্ত।রাঘবের দাবি, সাধারণ মানুষের স্বার্থে কাজ করার বদলে দল এখন রাজনৈতিক সুবিধা খুঁজছে। সেই কারণেই তিনি আপ ছেড়ে নতুন রাজনৈতিক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এবং শীঘ্রই Narendra Modi-র নেতৃত্বাধীন বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত দেন।শুধু রাঘব চাড্ডাই নন, তাঁর সঙ্গে দল ছাড়ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Harbhajan Singh, Swati Maliwal-সহ আরও একাধিক সাংসদ।

রাঘবের বক্তব্য অনুযায়ী, আপের প্রায় দুই-তৃতীয়াংশ রাজ্যসভা সাংসদ একযোগে দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, যা জাতীয় রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।এর আগে দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর মনোমালিন্যের খবর প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, রাজ্যসভায় গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁকে কথা বলতে দেওয়া হচ্ছিল না। এমনকি Arvind Kejriwal-এর নেতৃত্বাধীন আপ তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তিনি বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন না এবং নিজের প্রচারেই বেশি মনোযোগী।তবে পাল্টা জবাবে রাঘব দাবি করেন, তিনি সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতেই সরব ছিলেন, কিন্তু দলই তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করেছে।শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ আনুষ্ঠানিকভাবে দলত্যাগের ঘোষণা করে রাঘব জানান, ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তাঁর কথায়, “আমরা আপের আদর্শ থেকে সরে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছি।”রাজনৈতিক মহলে এই ঘটনাকে বড়সড় ভাঙন হিসেবে দেখা হচ্ছে। আপের ভবিষ্যৎ এবং জাতীয় রাজনীতিতে এর প্রভাব এখন নজরে রাজনৈতিক বিশ্লেষকদের।