মেদিনীপুর 22° ☁️ · AQI 269 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পকেট বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? সেকেন্ড হ্যান্ড AC কেনার আগে সতর্ক হন

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাড়ি ফিরেই একটু ঠান্ডা ঘরে আরাম করার ইচ্ছা সবারই থাকে। কিন্তু নতুন এসির চড়া দামের কারণে অনেক মধ্যবিত্ত পরিবার এখন ভরসা রাখছেন সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড এসির উপর। কম খরচে ঠান্ডার স্বস্তি মিললেও, পুরনো এসি কেনার ক্ষেত্রে অসতর্কতা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ব্যবহৃত এসির ভিতরের যন্ত্রাংশ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় কম্প্রেসরে। পুরনো কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈর

পকেট বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? সেকেন্ড হ্যান্ড AC কেনার আগে সতর্ক হন

নিজস্ব সংবাদদাতা : তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাড়ি ফিরেই একটু ঠান্ডা ঘরে আরাম করার ইচ্ছা সবারই থাকে। কিন্তু নতুন এসির চড়া দামের কারণে অনেক মধ্যবিত্ত পরিবার এখন ভরসা রাখছেন সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড এসির উপর। কম খরচে ঠান্ডার স্বস্তি মিললেও, পুরনো এসি কেনার ক্ষেত্রে অসতর্কতা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ব্যবহৃত এসির ভিতরের যন্ত্রাংশ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় কম্প্রেসরে। পুরনো কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে। অনেক সময় নিম্নমানের গ্যাস বা ভুলভাবে রিফিল করার ফলেও এসির ভিতরে অতিরিক্ত চাপ তৈরি হয়।এছাড়াও পুরনো এসিতে বৈদ্যুতিক ত্রুটির আশঙ্কা অনেক বেশি থাকে। ভেতরের তার আলগা হয়ে যাওয়া, খারাপ মানের প্লাগ বা এক্সটেনশন বোর্ড ব্যবহার করলে শর্ট সার্কিটের সম্ভাবনা বাড়ে। অপরিষ্কার ফিল্টার ও কপার কয়েলে ধুলো জমে থাকলে মেশিনের উপর অতিরিক্ত চাপ পড়ে, যা থেকে অগ্নিকাণ্ডও ঘটতে পারে।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

পুরনো এসি ব্যবহারের সময় কয়েকটি বিষয় অবহেলা করা একেবারেই উচিত নয়—

  • এসি থেকে পোড়া গন্ধ বের হলে
  • অস্বাভাবিক শব্দ বা কম্পন হলে
  • বারবার MCB ট্রিপ করলে
  • এসি চললেও ঘর ঠান্ডা না হলে
  • এসির বডি অতিরিক্ত গরম হয়ে উঠলে
  • গ্যাস লিকের শব্দ বা অদ্ভুত গন্ধ টের পেলে

এই ধরনের সমস্যা দেখা দিলেই দ্রুত এসি বন্ধ করে অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নেওয়া প্রয়োজন।

কী করলে নিরাপদ থাকবেন?

সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে অবশ্যই মেশিনের বয়স, কম্প্রেসরের অবস্থা এবং সার্ভিস হিস্ট্রি যাচাই করে নিন। কেনার পর নিয়মিত সার্ভিসিং করানো খুবই জরুরি। কম খরচের জন্য নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করলে ভবিষ্যতে বড় ক্ষতির সম্ভাবনা থাকে।ভোল্টেজ ওঠানামা থেকে বাঁচতে ভালো মানের স্ট্যাবিলাইজার ব্যবহার করা উচিত। একই সঙ্গে টানা দীর্ঘক্ষণ এসি চালানো থেকেও বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে মেশিন ওভারহিট হয়ে যাওয়ার ঝুঁকি কমে।প্রতি মাসে ফিল্টার পরিষ্কার করা এবং বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করানোও জরুরি। মনে রাখবেন, সামান্য টাকা বাঁচাতে গিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেওয়া কখনওই বুদ্ধিমানের কাজ নয়। সতর্ক থাকুন, নিরাপদে গরম কাটান।

সম্পর্কিত খবর

অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক? অন্যান্য

অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?

সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্

জ্বর থেকে রক্তপাত! কীভাবে শরীরকে ধ্বংস করে ইবোলা ভাইরাস জানুন দেশ

জ্বর থেকে রক্তপাত! কীভাবে শরীরকে ধ্বংস করে ইবোলা ভাইরাস জানুন

বিশ্বজুড়ে আতঙ্কের নাম ইবোলা ভাইরাস। বিরল হলেও এই সংক্রামক রোগ অত্যন্ত প্রাণঘাতী বলে সতর্ক করছেন চিকিৎসকরা। মূলত আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা গেলেও, আন্তর্জাতিক যাতায়াতের যুগে গোটা বিশ্বই রয়েছে ঝুঁকির মধ্যে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘ভাইরাল হেমোরেজিক ফিভার’, যা শরীরের রক্তনালী ও গুরুত্বপূর্ণ অঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তীব্র জ্বর, গা-হাত-পায়ে ব্যথা, দুর্বলতা ও মাথাব্যথার পর শুরু হতে পারে বমি, ডায়ারিয়া এবং শরীরের ভিতরে-বাইরে রক্তপাত। পরিস্থি

‘ইনজেকশন দেওয়া’ তরমুজে বাজার সয়লাব! আপনি যা খাচ্ছেন তা কি নিরাপদ? ঘরেই করুন সহজ পরীক্ষা স্বাস্থ্য সংবাদ

‘ইনজেকশন দেওয়া’ তরমুজে বাজার সয়লাব! আপনি যা খাচ্ছেন তা কি নিরাপদ? ঘরেই করুন সহজ পরীক্ষা

গরম পড়তেই বাজারে তরমুজের চাহিদা তুঙ্গে। কিন্তু এই চাহিদার সুযোগ নিয়েই বেড়ে চলেছে এক ভয়ংকর প্রতারণা। দ্রুত পাকানো এবং ভিতরে টকটকে লাল দেখানোর জন্য তরমুজে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রাসায়নিক ইনজেকশন—যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কৃত্রিম রং (যেমন ইরিথ্রোসিন) শরীরে প্রবেশ করলে তা লিভার, কিডনি এমনকি হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই শুধু দেখে বা শুনে নয়, নিজেকেই হতে হবে সচেতন ক্রেতা। টিস্যু টেস্ট (সবচেয়ে সহজ উপায়) এক টুকরো তরমুজ কেটে তার লাল