অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং

আর্জেন্টিনার সামনে টিকতে পারল না চিলি!

২ (লাউতারো মার্টিনেজ ২) পেরু: ০ নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করে ফেলেছে আর্জেন্টিনা।  রবিবার সকালে পেরুকে ২-০ হারিয়ে এবারের কোপায় গ্রুপ পর্বের অভিযান শেষ করল আর্জেন্টিনা।গত দুই ম্যাচে কানাডা ও চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। রবিবারের ম্যাচ ছিল স্রেফ নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেও জয় পেতে মরিয়া ছিলেন অ্যাঞ্জেল ডি’মারিয়ারা। খেলার প্রথম মিনিট থেকে একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছেন বিপক্ষের বক্সে। তবে

আর্জেন্টিনার সামনে টিকতে পারল না চিলি!

আর্জেন্টিনা: ২ (লাউতারো মার্টিনেজ ২)

পেরু: ০

নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করে ফেলেছে আর্জেন্টিনা।  রবিবার সকালে পেরুকে ২-০ হারিয়ে এবারের কোপায় গ্রুপ পর্বের অভিযান শেষ করল আর্জেন্টিনা।গত দুই ম্যাচে কানাডা ও চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। রবিবারের ম্যাচ ছিল স্রেফ নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেও জয় পেতে মরিয়া ছিলেন অ্যাঞ্জেল ডি’মারিয়ারা। খেলার প্রথম মিনিট থেকে একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছেন বিপক্ষের বক্সে। তবে প্রথমার্ধে আর্জেন্টিনার যাবতীয় আক্রমণ রুখে দিয়েছিল পেরু। একটাও গোল হয়নি ম্যাচের প্রথম ৪৫ মিনিটে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন মার্টিনেজ। ডিফেন্সের ফাঁক গলে তাঁকে বল পাস করেন ডি’মারিয়া। জালে বল জড়াতে ভুল করেননি লাউতারো। ৪৭ মিনিটে পিছিয়ে পড়ার পরেও ম্যাচে ফিরে আসার চেষ্টা চালিয়ে যায় পেরু। তবে তাদের যাবতীয় আশায় জল ঢেলে ৮৬ মিনিটে ফের মার্টিনেজের গোল।এদিন হারের পর কোপা আমেরিকার থেকে বিদায় নিল পেরু।

সম্পর্কিত খবর

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন FOOTBALL

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স