মেদিনীপুর 23° ☁️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আগে কলকাতায় রাষ্ট্রীয় নৈশভোজ, ফুটবল উন্মাদনা তুঙ্গে!

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে ২ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হল বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজ (State Dinner)। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ভারত সফরে আসা ব্রাজিল ও উরুগুয়ে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের। পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং কর্মকর্তারাও। এই নৈশভোজের মধ্য দিয়েই কলকাতায় শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ ঘিরে বিশেষ আবহ। ফুটবলপ্র

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আগে কলকাতায় রাষ্ট্রীয় নৈশভোজ, ফুটবল উন্মাদনা তুঙ্গে!

নিজস্ব সংবাদদাতা : কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে ২ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হল বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজ (State Dinner)। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ভারত সফরে আসা ব্রাজিল ও উরুগুয়ে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের। পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং কর্মকর্তারাও।

এই নৈশভোজের মধ্য দিয়েই কলকাতায় শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ ঘিরে বিশেষ আবহ। ফুটবলপ্রেমীদের নজর এখন যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে।আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ৩ অক্টোবর যুবভারতীতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এরপর ৬ অক্টোবর একই মাঠে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।

ইতিমধ্যেই প্রায় এক সপ্তাহ আগে কলকাতায় এসে পৌঁছেছে উরুগুয়ে দল। অনুশীলন ও প্রস্তুতির পাশাপাশি শহরজুড়ে এখন বাড়ছে দুই আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে উত্তেজনা।ব্রাজিলের তারকা ফুটবলারদের এক ঝলক দেখার অপেক্ষা থেকে শুরু করে উরুগুয়ের বিরুদ্ধে ভারতের লড়াই—সব মিলিয়ে কলকাতায় এখন ফুটবল উৎসবের আবহ। যুবভারতীতে পরপর দুই আন্তর্জাতিক ম্যাচ ঘিরে শহরের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে।

সম্পর্কিত খবর

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন FOOTBALL

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স