অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানা এলাকার এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা চুরি, জঙ্গল থেকে গ্রেফতার দুষ্কৃতিরা!

ঘটনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানা এলাকার মামলা। চলতি মাসের ১৪ তারিখ রাত একটা নাগাদ ময়নাগুড়ি-মালবাজার রোডের উপর দুটি এটিএম-এ হানা দিয়ে মোট ৫৪ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা চুরি করে নেয় দুষ্কৃতিরা। এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা চুরি, ময়নাগুড়ির জঙ্গল থেকে গ্রেফতার দুষ্কৃতিরা।একটা গ্যাস 'কাটার'। তাই দিয়েই পরপর দুটো এটিএম ভেঙে প্রায় ৫৫ লক্ষ টাকা চুরি করে উধাও একদল দুষ্কৃতি। উধাও বলে উধাও? একেবারে জঙ্গলে ভ্যানিশ।খবর পাওয়া মাত্রই এলাকার বিভিন্ন রাস্তায় চেকিং চাল

জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানা এলাকার এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা চুরি, জঙ্গল থেকে গ্রেফতার দুষ্কৃতিরা!

নিজস্ব সংবাদদাতা:  ঘটনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানা এলাকার মামলা। চলতি মাসের ১৪ তারিখ রাত একটা নাগাদ ময়নাগুড়ি-মালবাজার রোডের উপর দুটি এটিএম-এ হানা দিয়ে মোট ৫৪ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা চুরি করে নেয় দুষ্কৃতিরা। এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা চুরি, ময়নাগুড়ির জঙ্গল থেকে গ্রেফতার দুষ্কৃতিরা।একটা গ্যাস 'কাটার'। তাই দিয়েই পরপর দুটো এটিএম ভেঙে প্রায় ৫৫ লক্ষ টাকা চুরি করে উধাও একদল দুষ্কৃতি। উধাও বলে উধাও? একেবারে জঙ্গলে ভ্যানিশ।খবর পাওয়া মাত্রই এলাকার বিভিন্ন রাস্তায় চেকিং চালু করি আমরা, খবর পাঠানো হয় আশেপাশের সমস্ত থানায়। রাত তখন প্রায় তিনটে। ভোরের আলো থানা এলাকায় গজলডোবা বাঁধের কাছে বাজেয়াপ্ত হয় আসামের নম্বর প্লেট বসানো একটি এসইউভি। কিন্তু গাড়ির আরোহীরা? তারা চম্পট দিয়েছে বৈকুন্ঠপুরের ঘন জঙ্গলে। এবার শুরু হয় সমস্ত জঙ্গল জুড়ে তন্নতন্ন খোঁজ, প্রযত্নে জলপাইগুড়ি জেলা পুলিশ শুধু নয়, সঙ্গে শিলিগুড়ি কমিশনারেটের টিম, স্থানীয় মানুষ, এবং সরস্বতী চা বাগানের বাসিন্দারাও।সারারাত ধরে জঙ্গল, চা বাগান, তিস্তা নদীর পাড় চষে বেড়ানোর পর গত পরশু, অর্থাৎ ১৫ জুন সকালে ধরা পড়ে পাঁচ চোরের মধ্যে দুজন, উদ্ধার হয় কিছু টাকা। আরও একজন জালে উঠে আসে ১৫ তারিখ সন্ধ্যায়। বাকি দুজন এখনও পলাতক, তবে বেশিক্ষণের জন্য নয়। ধৃত মহম্মদ আসলুপ খান, মহম্মদ শামশের খান, এবং ইরফান খান যথাক্রমে হরিয়ানা, বিহার, এবং রাজস্থানের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে সেই এসইউভি, একটি দিল্লি পুলিশের টুপি, গ্যাস কাটার ও অন্যান্য সরঞ্জাম, তিনটি মোবাইল ফোন, এবং আসাম, উত্তরপ্রদেশ, ও পশ্চিমবঙ্গের তিনটি নম্বর প্লেট। ষাট ঘন্টারও বেশি ধরে অক্লান্ত পরিশ্রমের পর আসা এই সাফল্যে।

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ