ফ্যাটি লিভারের বিরুদ্ধে লড়াই এখন আরও সহজ!
ফ্যাটি লিভার একটি অত্যন্ত পরিচিত অসুখ। নিয়মিত জাঙ্কফুড খেলে লিভারে অতিরিক্ত চর্বি জমে। সেটাই ফ্যাটি লিভারের অন্যতম কারণ। বিশ্বজুড়ে মহামারির মত ছড়িয়ে পড়ছে ফ্যাটি লিভার। তবে মজার বিষয় এই রোগের ক্ষেত্রে নির্দিষ্ট কোন ওষুধ সেভাবে আবিষ্কার হয়নি। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি হল লিভার। তাই লিভারকে সুস্থ রাখাটা খুবই জরুরি। লিভারে অতিরিক্ত চর্বি জমেই তৈরি হয় ফ্যাটি লিভার। PNPLA3 জিনের অসঙ্গতির কারণে অস্বাভাবিকহারে প্রোটিন তৈরি হয়। লিভারের কোষের ভিতর এই অস্বভাবিক প্রোট
নিজস্ব সংবাদদাতা : ফ্যাটি লিভার একটি অত্যন্ত পরিচিত অসুখ। নিয়মিত জাঙ্কফুড খেলে লিভারে অতিরিক্ত চর্বি জমে। সেটাই ফ্যাটি লিভারের অন্যতম কারণ। বিশ্বজুড়ে মহামারির মত ছড়িয়ে পড়ছে ফ্যাটি লিভার। তবে মজার বিষয় এই রোগের ক্ষেত্রে নির্দিষ্ট কোন ওষুধ সেভাবে আবিষ্কার হয়নি। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি হল লিভার। তাই লিভারকে সুস্থ রাখাটা খুবই জরুরি। লিভারে অতিরিক্ত চর্বি জমেই তৈরি হয় ফ্যাটি লিভার। PNPLA3 জিনের অসঙ্গতির কারণে অস্বাভাবিকহারে প্রোটিন তৈরি হয়। লিভারের কোষের ভিতর এই অস্বভাবিক প্রোটিনটা ধংস না হয়ে বাড়তে থাকে। সেটাই ফ্যাটি লিভারের কারণ । এই প্রোটিনটাকে কীভাবে ধ্বংস করা সম্ভব? তা জানলে ফ্যাটি লিভারের বিরুদ্ধে ওষুধও তৈরি সম্ভব। আর সেটাই আবিষ্কার করে চমকে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বাঙালি চিকিৎসক বিজ্ঞানী। ইউনিভার্সিটি ইফ টেক্সাস সাউথ ওয়েস্টার্নে পিএইচডি করার সময় চিকিৎসক বিজ্ঞানী আভাস দাস BFAR নামক একটি এমন প্রোটিন আবিষ্কার করেন যা PNPLA3 থেকে সৃষ্ট প্রোটিনকে সহজেই ধ্বংস করে।সাউথ পয়েন্ট স্কুল থেকে পাস করে এনআরএস থেকে এমবিবিএস পাস করেন আভাস। এরপর পিএইচডি করতে পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্র-এ। তিনি মনে করেন এই অবিষ্কার মানুষকে জানতে সাহয্য করবে ফ্যাটি লিভারের প্রকৃত কারণ এবং সেই সঙ্গে হয় অগণিত মানুষের মনে আশার সঞ্চার করবে ফ্যাটি লিভারের চিকিৎসার বিষয়েও।

সম্পর্কিত খবর
অন্যান্য
অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?
সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্
স্বাস্থ্য সংবাদ
স্ক্রাব টাইফাস: সাধারণ জ্বর ভেবে অবহেলা নয়, সময়মতো চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে!
স্ক্রাব টাইফাস একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা Orientia tsutsugamushi নামক জীবাণুর কারণে হয়। এই জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে অত্যন্ত ক্ষুদ্র লার্ভা মাইট বা ‘চিগার’ পোকার কামড়ের মাধ্যমে। সাধারণত ঝোপঝাড়, ঘাসে ঢাকা এলাকা, গ্রামীণ পরিবেশ এবং জঙ্গল সংলগ্ন অঞ্চলে এই পোকার উপস্থিতি বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারেন না কখন এই পোকার কামড় খেয়েছেন। রোগের প্রাথমিক লক্ষণগুলি অনেকটাই সাধারণ ভাইরাল জ্বরের মতো। জ্বর, তীব্র মাথাব্যথা, শরীর ব্যথা, বমিভাব, দ
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর মেডিকেলে পরিকাঠামো ও চিকিৎসা উন্নয়নে কড়া নজর প্রশাসনের!
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকেই স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত। ১৯শে মে,মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই উচ্চপর্যায়