নিজস্ব সংবাদদাতা : বাংলায় সরকার পরিবর্তনের দেড় মাসের মধ্যেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হয়েছে রাজ্য। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জনকল্যাণ শিবির, যেখানে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পেও নাম নথিভুক্ত করা যাচ্ছে।এই প্রকল্পের আওতায় বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয়, ভূমিহীন ও দিনমজুর পরিবার, তফশিলি জাতি ও উপজাতি পরিবার, কাঁচা বা এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার, উপার্জনক্ষম পুরুষ সদস্যহীন পরিবার এবং ৭০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক সুবিধা পাবেন।নিবন্ধনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর এবং পারিবারিক পরিচয়পত্র সংক্রান্ত নথি। নিকটবর্তী জনকল্যাণ শিবিরে এই নথিগুলি নিয়ে গেলেই আবেদন করা যাবে। এছাড়াও অনলাইনে ABHA পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, অপারেশন, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধের খরচ এবং হাসপাতালে ভর্তি হওয়ার আগে ও পরে নির্দিষ্ট সময়ের চিকিৎসা ব্যয়ও এই প্রকল্পের আওতায় থাকবে।
আয়ুষ্মান ভারত তালিকাভুক্তি চলছে, আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা