বাসন্তীতে হামলা-কাণ্ডে কড়া নির্বাচন কমিশন, আইসি সাসপেন্ড, রিপোর্ট তলব!
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তেই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের ওই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে একাধিক প্রশ্ন তুলেছে কমিশন।কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে—এত বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কেন মাত্র দুই সেকশন বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছিল? বাহিনী পৌঁছাতে দেরি হল কেন? এবং অনুমতি ছাড়াই কীভাবে মিছিল সংগঠিত হল? এই প্রশ্নগুলির দ্রুত জবাব চাওয়া হয়েছে। পুলিশকে রাস
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তেই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের ওই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে একাধিক প্রশ্ন তুলেছে কমিশন।কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে—এত বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কেন মাত্র দুই সেকশন বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছিল? বাহিনী পৌঁছাতে দেরি হল কেন? এবং অনুমতি ছাড়াই কীভাবে মিছিল সংগঠিত হল? এই প্রশ্নগুলির দ্রুত জবাব চাওয়া হয়েছে।
পুলিশকে রাস্তায় ফেলে মার। গুরুতর জখম খোদ এসআই। ছাড় পাননি আরও ৫ কন্সস্টেবলও। ভোটবঙ্গে যখন তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতির আঙিনা, তখন এই ছবিই দেখা গিয়েছে বাসন্তীতে। এ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ৮। অন্যদিকে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। মাত্র দু সেকশন কেন্দ্রীয় বাহিনী কেন ব্যবহার? কেন কেন্দ্রীয় বাহিনী দেরিতে গেল? কেন ইন্টালিজেন্সের ব্যর্থতা? এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কঠোর পদক্ষেপও নিয়েছে কমিশন। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথাও জানানো হয়েছে।সমগ্র ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, আর নির্বাচনের মুখে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!
আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট
দক্ষিণ ২৪ পরগনা
মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২
মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন