অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং পঁচিশের গণ্ডি পেরিয়ে ছাব্বিশে ‘দুষ্টু’, মেদিনীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানে উদযাপিত রজতজয়ন্তী বর্ষ

বীর বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানাতে ক্ষীরপাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, সামিল বিধায়ক সুকান্ত দোলুই

বীর বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানাতে ক্ষীরপাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, সামিল বিধায়ক সুকান্ত দোলুই

সুমন মণ্ডল: বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই শহরে আয়োজিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। বিরসা মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বহু কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই এবং 5 নম্বর মণ্ডলের সভাপতি সবুজ মজুমদার। বিরসা মুন্ডার প্রতিকৃতি ও তাঁর সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রায় পা মেলান উপস্থিত সকলে। উল্লেখ্য, আদিবাসী সমাজের অধিকার রক্ষার আন্দোলনে বিরসা মুন্ডার অবদান আজও বিশেষভাবে স্মরণীয়। তাঁর জীবনসংগ্রাম, আত্মত্যাগ ও দেশপ্রেমের আদর্শ আগামী প্রজন্মকে অধিকার সচেতনতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জোগাবে বলে মনে করেন আয়োজকরা।