13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ
নিজস্ব সংবাদদাতা : নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ 13 বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ ও তাঁর স্ত্রী অ্যানা কোনিডেলা। সোমবার গভীর রাতে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা জানান তাঁরা।2011 সালে ‘তিন মার’ ছবির শুটিংয়ের সময় দু’জনের পরিচয়। 2013 সালের সেপ্টেম্বরে হায়দরাবাদে বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেন তাঁরা। তাঁদের দুই সন্তান—পোলেনা অঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ।পবন ও অ্যানা জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। তবে দুই সন্তানের অভিভাবক হিসেবে তাঁরা একসঙ্গেই দায়িত্ব পালন করবেন। বিচ্ছেদের ঘোষণার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিয়েছেন অ্যানা।উল্লেখ্য, পবন কল্যাণের এটি তৃতীয় বিয়ে। 1997 সালে নন্দিনীকে প্রথম বিয়ে করেন তিনি। 2007 সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর 2009 সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। 2012 সালে সেই সম্পর্কেরও অবসান ঘটে। এবার তৃতীয় দাম্পত্যেও ইতি টানার সিদ্ধান্ত ঘিরে দক্ষিণী চলচ্চিত্র মহলে চর্চা শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
দেশ
তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি
বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!
প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক