পর্যটকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ! শিলিগুড়িতে চালু হল নতুন হেল্পলাইন ও ট্রাফিক মার্শাল, চালু হল বিশেষ সহায়তা নম্বর 9800242426!
শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল ও পর্যটক পরিষেবাকে আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিল প্রশাসন। রবিবার মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হল 'ট্রাফিক মার্শাল' পরিষেবা এবং পর্যটকদের জন্য ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর – 9800242426। অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, জেলাশাসক হরিশংকর পানিকের, ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ-সহ প্রশাসনের শীর্ষ
নিজস্ব সংবাদদাতা : শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল ও পর্যটক পরিষেবাকে আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিল প্রশাসন। রবিবার মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হল 'ট্রাফিক মার্শাল' পরিষেবা এবং পর্যটকদের জন্য ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর – 9800242426। অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, জেলাশাসক হরিশংকর পানিকের, ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

প্রশাসনের দাবি, নতুন ট্রাফিক মার্শাল পরিষেবা চালুর ফলে শহরের যান চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং পর্যটকদের যাতায়াতও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি, নতুন হেল্পলাইন নম্বরের মাধ্যমে পর্যটকরা যেকোনো প্রয়োজনে দ্রুত প্রশাসনিক সহায়তা পাবেন। শুধু শিলিগুড়ি শহরেই নয়, ডুয়ার্স, পাহাড় কিংবা সিকিমে ভ্রমণের পথে যদি কোনো পর্যটক সমস্যায় পড়েন, তাহলেও এই ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর (9800242426)-এ যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, পর্যটকদের জন্য নিরাপদ ও পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে বেড়াতে আসা পর্যটকদের পরিষেবা আরও উন্নত হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।তিনি আরও জানান, আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে পর্যটকদের সুবিধার্থে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে। সেই অ্যাপকে রাজ্যস্তরের কেন্দ্রীয় পর্যটন হেল্পলাইন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে, যাতে এক জায়গা থেকেই পর্যটকরা বিভিন্ন ধরনের পরিষেবা ও সহায়তা পেতে পারেন।প্রশাসনের মতে, এই উদ্যোগ শিলিগুড়িকে আরও নিরাপদ, সুশৃঙ্খল এবং পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পর্কিত খবর
তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!
উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা
জলপাইগুড়ি
আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের
আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ
জলপাইগুড়ি
জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার
জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ