অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জলপাইগুড়িতে জঙ্গলের মাঝ রাস্তায় একই গাড়িতে বিজেপি নেত্রী ও তৃণমূল নেতার চাঞ্চল্য কর ভিডিয়ো!

জলপাইগুড়িতে ধরা পড়ল এক চাঞ্চল্য কর ঘটনা। জলপাইগুড়ির বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। আর একজন জলপাইগুড়ির ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা পঞ্চানন রায়। এই দুই শাসক ও বিরোধী শিবিরের কীর্তি ঘিরে হতবাক সাধারন মানুষ। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে,এই দুই রাজনীতিবিদ স্থানীয় ক্রান্তি এলাকায় জঙ্গলের পাশে একটি গাড়ি দাঁড় করিয়ে সুরা পান করছিলেন। হটাৎ মাঝ রাস্তায় ওমন একটি গাড়ি দাঁড়ানো দেখে সন্দেহ জাগে এলাকাবাসীদের মধ্যে। তারাই ঘিরে ধরে গাড়িটি এবং মোবাইল ন

জলপাইগুড়িতে জঙ্গলের মাঝ রাস্তায় একই গাড়িতে বিজেপি নেত্রী ও তৃণমূল নেতার চাঞ্চল্য কর ভিডিয়ো!

নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়িতে ধরা পড়ল এক চাঞ্চল্য কর ঘটনা। জলপাইগুড়ির বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। আর একজন জলপাইগুড়ির ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা পঞ্চানন রায়। এই দুই শাসক ও বিরোধী শিবিরের কীর্তি ঘিরে হতবাক সাধারন মানুষ। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে,এই দুই রাজনীতিবিদ স্থানীয় ক্রান্তি এলাকায় জঙ্গলের পাশে একটি গাড়ি দাঁড় করিয়ে সুরা পান করছিলেন। হটাৎ মাঝ রাস্তায় ওমন একটি গাড়ি দাঁড়ানো দেখে সন্দেহ জাগে এলাকাবাসীদের মধ্যে। তারাই ঘিরে ধরে গাড়িটি এবং মোবাইল নিয়ে দুই ব্যক্তির পরিচয় জানতে চান। সামনে গিয়েই হতবাক হয়ে পড়ে।যার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। অবশ্য এই ঘটনা প্রসঙ্গে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি নেত্রী। অন্যদিকে গোটা ঘটনার দায় এড়িয়ে যাচ্ছেন তৃণমূল নেতাও।

0:00
/1:19

সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও।

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ