Skip to content

গুরু পূর্ণিমার আগে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, বৃন্দাবনে ফের দেখা গেল তারকা দম্পতিকে!

নিজস্ব সংবাদদাতা : বুধবার সকালে ফের বৃন্দাবনে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে হাজির হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। গুরু পূর্ণিমার আগে আশীর্বাদ নিতেই তাঁরা আশ্রমে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

রাধা কেলি কুঞ্জ আশ্রমে গিয়ে প্রার্থনায় অংশ নিতে দেখা যায় তারকা দম্পতিকে। গুরু পূর্ণিমা উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি যখন জোরকদমে চলছে, সেই সময়ই আশ্রমে তাঁদের উপস্থিতি নজর কাড়ে।

এর আগে প্রায় এক মাস আগেও প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। তাঁদের সাম্প্রতিক সফরের বেশ কিছু ভিডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার পর ফের চর্চায় এসেছে এই তারকা দম্পতির আধ্যাত্মিক টান। গুরু পূর্ণিমা উপলক্ষে সারা দেশ থেকে বহু ভক্তের আশ্রমে সমাগম হতে পারে বলে জানা যাচ্ছে।

Latest