শুটিং সেটে ব্রেনস্ট্রোক, নীরবে পাশে ছিলেন সলমন,বললেন ‘আশিকি’ খ্যাত রাহুল রায়!
১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘আশিকি’ দিয়ে রাতারাতি বলিউডে ঝড় তুলেছিলেন রাহুল রায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রুপোলি পর্দা থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। ২০২০ সাল তাঁর জীবনে নিয়ে আসে এক কঠিন অধ্যায়—অসুস্থতা, হাসপাতাল আর দীর্ঘ চিকিৎসার লড়াই। ২০২০ সালে ‘এলএসি’ ছবির শুটিং চলাকালীন আচমকাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁর মস্তিষ্ক ও হৃদ্যন্ত্রে অ্যাঞ্জিয়োগ্রাফি সহ একাধিক চিকিৎসা করা হয়। দীর্ঘদিন চিকিৎস
নিজস্ব সংবাদদাতা: ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘আশিকি’ দিয়ে রাতারাতি বলিউডে ঝড় তুলেছিলেন রাহুল রায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রুপোলি পর্দা থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। ২০২০ সাল তাঁর জীবনে নিয়ে আসে এক কঠিন অধ্যায়—অসুস্থতা, হাসপাতাল আর দীর্ঘ চিকিৎসার লড়াই। ২০২০ সালে ‘এলএসি’ ছবির শুটিং চলাকালীন আচমকাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁর মস্তিষ্ক ও হৃদ্যন্ত্রে অ্যাঞ্জিয়োগ্রাফি সহ একাধিক চিকিৎসা করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার ফলে হাসপাতালের বিল দাঁড়ায় লক্ষ লক্ষ টাকায়।

ঠিক সেই সময়েই রাহুলের পাশে দাঁড়ান বলিউড সুপারস্টার সলমন খান। জানা গিয়েছে, রাহুল রায়ের চিকিৎসার প্রায় সমস্ত খরচই বহন করেন সলমন। শুধু তাই নয়, নিজে ফোন করে খোঁজ নেন—আর কোনও সাহায্যের প্রয়োজন আছে কি না। বাকি থাকা বিলও পরে মিটিয়ে দেন তিনি। সলমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাহুল রায় বলেন,“অনেকে সলমনকে নিয়ে নানা কথা বলেন। কিন্তু আমার কাছে উনি সত্যিই খুব ভাল মানুষ। উনি আমাকে সাহায্য করেছেন, অথচ তা নিয়ে কখনও প্রচারের আলো চাননি।”এই সাক্ষাৎকারে রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বোন প্রিয়ঙ্কা। তিনিই সলমনের সাহায্যের বিষয়টি প্রকাশ্যে আনেন। প্রিয়ঙ্কা বলেন, “আমি সলমন খানকে ধন্যবাদ জানাতে চাই। চিকিৎসার সময় যা যা বিল বাকি ছিল, সবটাই উনি মিটিয়ে দিয়েছেন। এত বড় সাহায্য করার পরেও উনি সংবাদমাধ্যমে একটি কথাও বলেননি। সত্যিই অসাধারণ মনের মানুষ।”

উল্লেখ্য, রাহুল অসুস্থ হয়ে পড়ার পর ‘এলএসি’ ছবির পরিচালকও তাঁর চিকিৎসার খরচে কিছুটা সাহায্য করেছিলেন। তবে সবচেয়ে বড় আর্থিক সহায়তা এসেছিল সলমন খানের দিক থেকেই। নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ানো—এই মানবিক দিকটাই সলমন খানের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কারণ বলে জানিয়েছেন ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়।
সম্পর্কিত খবর
অন্যান্য
অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?
সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্
বিশ্ব
৭৪ বছর পর অতলান্তিকের তলদেশে মিলল হারানো প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ!
আধুনিক প্রযুক্তিতে মিলল ১৯৫২ সালের মর্মান্তিক বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষ। দীর্ঘ ৭৪ বছর ধরে অতলান্তিক মহাসাগরের অতল গহ্বরে হারিয়ে থাকা প্যান আমেরিকান এয়ারওয়েজ (প্যান অ্যাম)-এর ফ্লাইট ৫২৬এ-র ধ্বংসাবশেষ অবশেষে উদ্ধারকারীদের নজরে এসেছে। আধুনিক উচ্চ-রেজোলিউশনের সোনার প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গভীর সমুদ্র ড্রোনের সহায়তায় পুয়ের্তো রিকোর উত্তর উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট গভীরে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। বিমান দুর্ঘটনার ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচি
কবিতা
আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’
বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত