ব্রিটিশ গায়ক এড শিরনকে সোমবার দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে অরিজিৎ সিং–এর বাড়িতে!
সোমবার কলকাতায় এসে জিয়াগঞ্জের পথ ধরেছিলেন ব্রিটিশ গায়ক এড শিরান।সোমবার দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে, ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিং–এর বাড়িতে। সম্প্রতি, ভারত সফরে এসেছেন গায়ক এবং লেখক এড শিরন। সূত্রের খবর, অরিজিৎ সিং–এর ‘ওয়ার্ল্ড ট্যুর’–এর সময় দু’জনের বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময়েই অরিজিৎ এডকে ভারতে এলে তাঁর বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন। অরিজিৎ–এর সেই ডাকে সাড়া দিয়ে এড হাতে গোনা ঘনিষ্ট কয়েকজনকে নিয়ে মুর্শিদাবাদে এসেছেন। সোমবার বিকেল নাগ
নিজস্ব সংবাদদাতা: সোমবার কলকাতায় এসে জিয়াগঞ্জের পথ ধরেছিলেন ব্রিটিশ গায়ক এড শিরান।সোমবার দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে, ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিং–এর বাড়িতে। সম্প্রতি, ভারত সফরে এসেছেন গায়ক এবং লেখক এড শিরন। সূত্রের খবর, অরিজিৎ সিং–এর ‘ওয়ার্ল্ড ট্যুর’–এর সময় দু’জনের বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময়েই অরিজিৎ এডকে ভারতে এলে তাঁর বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন। অরিজিৎ–এর সেই ডাকে সাড়া দিয়ে এড হাতে গোনা ঘনিষ্ট কয়েকজনকে নিয়ে মুর্শিদাবাদে এসেছেন। সোমবার বিকেল নাগাদ জিয়াগঞ্জে অরিজিৎ সিং এবং তাঁর ঘনিষ্ট বন্ধুদের, এডকে সঙ্গে করে ভাগীরথীর বক্ষে ঘুরতে দেখা যায়। সেই সময় নৌকায় এডের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবও ছিলেন। সমাজ মাধ্যম ফেসবুকে এডের যেখানে ফলোয়ারের সংখ্যা ২৩ মিলিয়ন, সেখানে আরিজিতের ফলোয়ারের সংখ্যা প্রায় ২৯ মিলিয়ন। সূত্রের খবর, জিয়াগঞ্জের বাড়িতেই সম্প্রতি অরিজিৎ সিং নিজের মিউজিক স্টুডিও তৈরি করেছেন। সেখানে অরিজিৎ এবং এড দীর্ঘক্ষণ বিভিন্ন ধরনের গান নিয়ে আজ চর্চা করেছেন। ভবিষ্যতে হয়তো ভারতীয় গায়ককে ব্রিটিশ গায়ক–সঙ্গীতকারের সঙ্গে কোনও ‘প্রজেক্ট’–এ দেখা যেতে পারে।

বেশ কয়েকটি ভাইরাল ভিডিওতে এড শিরান ও অরিজিৎ সিংকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। ব্রিটিশ গায়ক এড শিরানকে স্কুটারে চড়ে ঘুরাচ্ছেন অরিজিৎ সিং। এডকে হাসিমুখে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে।


সম্পর্কিত খবর
সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান!
বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় স্বামী নিক জোনাসের সঙ্গে সাড়ম্বরে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবারের উদযাপনে বিশেষভাবে নজর কেড়েছেন নিক জোনাস। ভারতীয় রীতিনীতি মেনে স্ত্রীর সঙ্গে ব্রত ও পুজোর আয়োজনে তাঁর উৎসাহ যেন চোখে পড়ার মতো।সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে সংসার পাতলেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। ভারতীয় উৎসব, আচার-অনুষ্ঠান এবং পার
ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য!
ইট, কাঠ, সিমেন্ট আর বালির তৈরি একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির প্রতিটি কোণে জড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির স্মৃতি, আবেগ ও ইতিহাস। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়ি শুধু একটি বাসস্থান নয়, তাঁর অনুরাগীদের কাছে যেন এক তীর্থস্থান। এখানেই এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পরিবারের কোজাগরী লক্ষ্মীপুজো। ১৪৩৩ বঙ্গাব্দেও সেই ঐতিহ্য মেনেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবী লক্ষ্মীর আরাধনা।এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যদের ব্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ‘জুনি হাকসার’-এর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরী (কেভাডিয়া)-তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন ইয়ামি গৌতম। দিল্লির বাইরে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে কেরিয়ারের প্রথম জাতীয় পুর