অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

ভোটের টানে বাস উধাও! দ্বিতীয় দফার আগে চরম ভোগান্তির আশঙ্কায় মেদিনীপুরের যাত্রীরা!

প্রথম দফার নির্বাচনের ধাক্কা এখনও কাটেনি, তার মাঝেই ফের পরিবহন সংকটে পড়তে চলেছেন পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষ। দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে জেলা থেকে বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস তুলে নেওয়ায় নিত্যযাত্রীদের কপালে ফের দুর্ভোগের ভাঁজ।প্রশাসনিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার মধ্যেই প্রায় ৬৫০টি বাস মেদিনীপুর থেকে রওনা দিয়েছে Barasat এবং Hooghly-এর উদ্দেশ্যে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই বাসগুলি মূলত ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীকে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজে ব্য

ভোটের টানে বাস উধাও! দ্বিতীয় দফার আগে চরম ভোগান্তির আশঙ্কায় মেদিনীপুরের যাত্রীরা!

নিজস্ব সংবাদদাতা : প্রথম দফার নির্বাচনের ধাক্কা এখনও কাটেনি, তার মাঝেই ফের পরিবহন সংকটে পড়তে চলেছেন পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষ। দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে জেলা থেকে বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস তুলে নেওয়ায় নিত্যযাত্রীদের কপালে ফের দুর্ভোগের ভাঁজ।প্রশাসনিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার মধ্যেই প্রায় ৬৫০টি বাস মেদিনীপুর থেকে রওনা দিয়েছে Barasat এবং Hooghly-এর উদ্দেশ্যে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই বাসগুলি মূলত ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীকে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হবে।প্রথম দফার সময়েও বাসের অভাবে চরম সমস্যায় পড়েছিলেন সাধারণ যাত্রীরা। দ্বিতীয় দফায় একই পরিস্থিতি আরও তীব্র আকার নিতে পারে বলেই আশঙ্কা। বাসমালিক ও প্রশাসনের অনুমান, ভোটের আগের দিন থেকে ভোটের পরের দিন পর্যন্ত রাস্তায় বাসের সংখ্যা থাকবে অত্যন্ত কম।সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন গ্রামীণ রুটের যাত্রীরা। জরুরি প্রয়োজনে—বিশেষ করে চিকিৎসা বা কাজের জন্য—বাড়ির বাইরে বেরোতে হলে অনেককেই ভরসা করতে হবে ছোট বেসরকারি গাড়ির উপর, যার খরচও তুলনামূলক বেশি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দফায় দফায় জেলা থেকে এত বিপুল সংখ্যক বাস সরিয়ে নেওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ছে। বিকল্প পরিবহন ব্যবস্থার অভাবে আগামী কয়েকদিন রাস্তায় নামা মানেই অনিশ্চয়তা—গন্তব্যে পৌঁছানোই হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ