Skip to content

বিধানসভা নির্বাচন ২০২৬: নিরাপত্তা ও সমন্বয়ে জোর, প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক ঝাড়গ্রামে!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হল। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) এবং জেলা প্রশাসনের মধ্যে এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষকরা। পাশাপাশি ঝাড়গ্রামের জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) সহ জেলা প্রশাসন ও CAPF-এর একাধিক শীর্ষ আধিকারিকরাও অংশ নেন।নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরাপদ করতে বাহিনী মোতায়েন, নজরদারি বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েই মূলত এই বৈঠকে জোর দেওয়া হয়। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা—ভোট প্রক্রিয়ায় কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।

Latest