অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানমঞ্চ থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

তিনদিনের সফরে মঙ্গলবারই উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী। আর বুধবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানমঞ্চ থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। তোমরা আমাদের কন্ট্রোল করতে পারবে না।’ এরপরই পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীবলেন, ‘ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ীকে শ্রমিক পরিবারকে ফিরিয়ে এনেছি। তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও পাবেন তাঁরা।’ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর

জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানমঞ্চ থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা : তিনদিনের সফরে মঙ্গলবারই উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী। আর বুধবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানমঞ্চ থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। তোমরা আমাদের কন্ট্রোল করতে পারবে না।’ এরপরই পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীবলেন, ‘ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ীকে শ্রমিক পরিবারকে ফিরিয়ে এনেছি।

তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও পাবেন তাঁরা।’ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আমি বলব বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না। অসম থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে নোটিস দিচ্ছে। আমরা মাতৃভাষায় কথা বলব। আর অন্য ভাষাকেও সম্মান করব।’ এরপরই কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘যে দেড় কোটি বাইরের রাজ্যের মানুষ বাংলায় থাকেন, তাঁদের সরকারি পরিষেবা দিই আমরা। অথচ ডবল ইঞ্জিন সরকার আমাদের পরিযায়ী ভাইবোনদের মেরে তাড়ায়।’ এরপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘দেখি কার কত সাহস, কত অত্যাচার করতে পারে?’

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ