অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

উত্তরবঙ্গে গিয়ে মঙ্গলের সূচীতে হঠাৎ পরিবর্তন মুখ্যমন্ত্রীর!

দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।পাশাপাশি এদিন ভুটান থেকে আসা জলেই এত বড় বিপত্তি উত্তরবঙ্গে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বদলে গেল মুখ্য়মন্ত্রী সফরসূচি। তিনি মিরিকে যাবেন না, তার পরিবর্তে যাবেন সুখিয়াপোখরিতে। লাগাতর বৃষ্টি, ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দার্জিলিঙের এ

উত্তরবঙ্গে গিয়ে মঙ্গলের সূচীতে হঠাৎ পরিবর্তন মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা :  দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।

প্রতিটি দুর্গত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রয়োজনীয় সহায়তা

মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।পাশাপাশি এদিন ভুটান থেকে আসা জলেই এত বড় বিপত্তি উত্তরবঙ্গে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বদলে গেল মুখ্য়মন্ত্রী সফরসূচি। তিনি মিরিকে যাবেন না, তার পরিবর্তে যাবেন সুখিয়াপোখরিতে। লাগাতর বৃষ্টি, ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দার্জিলিঙের এই এলাকা। তাই নিজের সফরসূচিতে শেষ মুহূর্তে বদল করেছেন মুখ্যমন্ত্রী। পরে মঙ্গলবার সকালে মিরিকে যান তিনি। কথা বলেন দুর্গতদের সঙ্গে। সমস্যা জেনে দ্রুত তা সমাধানের আশ্বাস দেন। 

মিরিকে পথে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎকার মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শন, সেখানকার পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী । রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের হাসিমারা থেকেল সুভাষিণী চা বাগানে গিয়ে জনসংযোগ সারেন। সোমবার দিনভর নাগরাকাটা এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা, ত্রাণশিবির পরিদর্শন করেছেন। রাতে চলে গিয়েছেন কার্শিয়ং। সেখান থেকে মঙ্গলবার মিরিক যাওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, শেষ মুহূর্তে তাঁর এই সফরসূচিতে বদল হয়েছে। আজ তিনি মিরিক যাচ্ছেন না। সূত্রের খবর, এদিন কার্শিয়াং থেকে সড়কপথে ওই এলাকায় যাবেন তিনি।

সম্পর্কিত খবর

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল  মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র পশ্চিমবঙ্গ

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র

প্রায় তিন মাস ধরে এক ১৫ বছরের নাবালিকাকে বাড়িতে আটকে রেখে বারংবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোর করে বিয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা। অভিযোগের তির মাটিগাড়ার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই পুত্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা থেকে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, সেখানে দিনের পর দিন পঞ্চায়েত সদস্যের দুই পুত্র এবং তাঁদের কয়েক জন ব