ট্রেনের টিকিট না কাটায় জরিমানা, পরীক্ষা মিসের পর কলেজছাত্রীর আত্মহত্যা!
পূর্ব বর্ধমানের মেমারিতে এক কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের অভিযোগ, ট্রেনের টিকিট না কাটায় জরিমানা ও দীর্ঘক্ষণ বসিয়ে রাখার কারণে পরীক্ষা দিতে পারেননি ওই ছাত্রী। ঘটনার পর বাড়ি ফিরে তিনি চরম সিদ্ধান্ত নেন বলে দাবি পরিবারের।মৃত ছাত্রীর নাম জয়শ্রী সরকার (২০)। তিনি পূর্ব বর্ধমানের রসুলপুরের বাসিন্দা এবং বর্ধমান উইমেন্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শুক্রবার তাঁর কলেজের পরীক্ষা ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে রসুলপুর থেকে ট্রেনে বর্ধমান স্টেশনে
অভিজিৎ সাহা: পূর্ব বর্ধমানের মেমারিতে এক কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের অভিযোগ, ট্রেনের টিকিট না কাটায় জরিমানা ও দীর্ঘক্ষণ বসিয়ে রাখার কারণে পরীক্ষা দিতে পারেননি ওই ছাত্রী। ঘটনার পর বাড়ি ফিরে তিনি চরম সিদ্ধান্ত নেন বলে দাবি পরিবারের।মৃত ছাত্রীর নাম জয়শ্রী সরকার (২০)। তিনি পূর্ব বর্ধমানের রসুলপুরের বাসিন্দা এবং বর্ধমান উইমেন্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শুক্রবার তাঁর কলেজের পরীক্ষা ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে রসুলপুর থেকে ট্রেনে বর্ধমান স্টেশনে পৌঁছনোর পর টিকিট পরীক্ষক তাঁকে টিকিট দেখাতে বলেন।

অভিযোগ, তাড়াহুড়োয় টিকিট না কাটায় তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং জরিমানা দিতে হয়। এর জেরে তিনি পরীক্ষায় বসতে পারেননি।পরিবারের দাবি, ওই সময় তাঁকে হেনস্থাও করা হয়। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।বাড়ি ফিরে দুপুরে নিজের ঘরে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জয়শ্রী। সেই সময় তাঁর মা রিঙ্কু সরকার, যিনি বিএলও-র দায়িত্বে রয়েছেন, এসআইআরের কাজে বিডিও অফিসে ছিলেন। বাবাও কাজের সূত্রে বাইরে ছিলেন। পরে বাবা বাড়ি ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। টিকিট পরীক্ষক কোনও অসদাচরণ করেছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। টিকিট না কাটলে নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়, তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।”এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গুরুত্বপূর্ণ:মানসিক চাপে থাকলে বা হতাশা অনুভব করলে একা থাকবেন না। পরিবার, বন্ধু বা বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলুন। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য সহায়তা পরিষেবার সাহায্য নিন।
সম্পর্কিত খবর
পূর্ব বর্ধমান
বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি!
কুনুর নদীর জলে দূষণের জেরে টন টন মাছ মরে ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান এলাকায়। নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে দূষণের প্রকৃত উৎস ও মাছের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি
পূর্ব বর্ধমান
অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন!
চাকরি শেষ হয়েছে, কিন্তু দায়িত্ববোধ শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন। ক্লাস নেন, পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, তাঁদের পড়াশোনার খোঁজ নেন। শিক্ষকতার প্রতি এমনই অদম্য টান পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল-র।২০২৩ সালের অক্টোবর মাসে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একদিনের জন্যও ছিন্ন হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন তিনি।তবে গঙ্গাধর
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্