বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার সিদ্ধান্ত কৌতুকশিল্পী শ্যাম রঙ্গীলার!
বুধবার রাতে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে শ্যাম জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন তিনি। জানিয়েছেন তাঁর ভোটে দাঁড়ানোর কারণও। এক্স পোস্টে শ্যাম বলেন, “আমি বারাণসী থেকে ভোটে দাঁড়াচ্ছি। কারণ এখন কেউ জানে না কে মনোনয়ন প্রত্যাহার করে নেবে.......... নিজস্ব সংবাদদাতা : আগামী ১ জুন বারাণসীতে ভোটগ্রহণ। সম্প্রতি মোদীকে নকল করে সংবাদ শিরোনামে এসেছিলেন শ্যাম রঙ্গীলা। তাঁর ঘনিষ্ঠমহল তাঁকে ‘মোদীর অনুরাগী’ হিসাবেই জানত। তিনি যে মোদী এবং বিজেপির সমর্থক ছিলেন, সে কথা অবশ্
<strong>শ্যাম রঙ্গীলা (বাঁ দিকে) এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।</strong>
বুধবার রাতে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে শ্যাম জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন তিনি। জানিয়েছেন তাঁর ভোটে দাঁড়ানোর কারণও। এক্স পোস্টে শ্যাম বলেন, “আমি বারাণসী থেকে ভোটে দাঁড়াচ্ছি। কারণ এখন কেউ জানে না কে মনোনয়ন প্রত্যাহার করে নেবে..........
নিজস্ব সংবাদদাতা : আগামী ১ জুন বারাণসীতে ভোটগ্রহণ। সম্প্রতি মোদীকে নকল করে সংবাদ শিরোনামে এসেছিলেন শ্যাম রঙ্গীলা। তাঁর ঘনিষ্ঠমহল তাঁকে ‘মোদীর অনুরাগী’ হিসাবেই জানত। তিনি যে মোদী এবং বিজেপির সমর্থক ছিলেন, সে কথা অবশ্য নিজেই অকপটে স্বীকার করে নিয়েছেন এই কৌতুকশিল্পী। তবে এবার বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন কৌতুকশিল্পী শ্যাম রঙ্গীলা। বুধবার রাতে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে শ্যাম জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন তিনি। জানিয়েছেন তাঁর ভোটে দাঁড়ানোর কারণও। এক্স পোস্টে শ্যাম বলেন, “আমি বারাণসী থেকে ভোটে দাঁড়াচ্ছি। কারণ এখন কেউ জানে না কে মনোনয়ন প্রত্যাহার করে নেবে। যদিও মধ্যপ্রদেশের ইনদওর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কিছু দিন আগেই মনোনয়ন জমা দিয়েও পরে তা প্রত্যাহার করে নিয়েছেন । তার পরই তিনি বিজেপিতে যোগ দেন। আবার গুজরাতের সুরাতে এক কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর আট জন বিরোধী দলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে ভোটের আগেই ওই কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত হয়ে যায়। এই আবহে কৌতুকশিল্পী শ্যামের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।সংবাদমাধ্যমের সামনে কৌতুকশিল্পী শ্যাম বলেন, “২০১৪ সালে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরাগী ছিলাম। প্রধানমন্ত্রীকে সমর্থন করে আর রাহুল গান্ধী, অরবিন্দ কেজরীওয়ালের বিরোধিতা করে অনেক ভিডিয়ো শেয়ার করতাম। তাই দেখে অনেকেই ভাবতেন আমি আগামী ৭০ বছর শুধু বিজেপিকেই ভোট দেব।” একই সঙ্গে তাঁর সংযোজন, “গত দশ বছরে পরিস্থিতি পালটে গিয়েছে। আমি এখন লোকসভা ভোটে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করতে চলেছি।”গত ২৫ এপ্রিলই এক্স হ্যান্ডলে পোস্ট করে অনুরাগীদের কাছে ভোটে দাঁড়ানোর বিষয়ে আগ্রহপ্রকাশ করেছিলেন শ্যাম। তাঁদের কাছে মতামতও চেয়েছিলেন।
সম্পর্কিত খবর
উত্তর ২৪ পরগনা
ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!
ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ
রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ
কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!
মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা