মেদিনীপুর 22° ☁️ · AQI 269 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

হাওড়া-আমতা দক্ষিণ পূর্ব শাখার বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধ!

আজ, শনিবার ১১ই অক্টোবর সকাল থেকেই বিক্ষোভ চলছে দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেললাইনে। দেরিতে ট্রেন আসায় বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। তাদের অভিযোগ, নিত্যদিনই লেট করছে ট্রেন। যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। প্রায় চার ঘণ্টা পরে অবরোধ ওঠে বলে জানা গিয়েছে।নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিনই ট্রেন দেরিতে চলছে। যার ফলে কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছনো সম্ভব হচ্ছে না। অনেকের দাবি, মালগাড়িকে অগ্রাধিকার দিয়ে লোকাল ট্রেনকে বারবার লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এক নিত্য

হাওড়া-আমতা দক্ষিণ পূর্ব শাখার বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধ!

নিজস্ব সংবাদদাতা : আজ, শনিবার ১১ই অক্টোবর সকাল থেকেই বিক্ষোভ চলছে দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেললাইনে। দেরিতে ট্রেন আসায় বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। তাদের অভিযোগ, নিত্যদিনই লেট করছে ট্রেন।

যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। প্রায় চার ঘণ্টা পরে অবরোধ ওঠে বলে জানা গিয়েছে।নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিনই ট্রেন দেরিতে চলছে। যার ফলে কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছনো সম্ভব হচ্ছে না। অনেকের দাবি, মালগাড়িকে অগ্রাধিকার দিয়ে লোকাল ট্রেনকে বারবার লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।

এক নিত্যযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন চাকরির জায়গায় দেরিতে পৌঁছই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাগ করে, চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছি। রেল কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।” অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রেল পুলিশ ও রেলের কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সঙ্গে কথা বলেন। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে ট্রেন চলাচলে যাতে সমস্যা না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন তাঁরা। অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান রেলের আধিকারিকরা।লোকাল পুলিশের সঙ্গে রেলের পুলিশ অবরোধকারীদের হটাতে একসাথে কাজ করে।। দিনে দিনে মানুষের ক্ষোভ বাড়ছে এরকম ঘটনা আগামী দিনে আবার যে ঘটবে না তার কোন নিশ্চয়তা নেই।

সম্পর্কিত খবর

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ হাওড়া

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ

সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে হাওড়া

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে

সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা! হাওড়া

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের