প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ!
পাহাড়ি এলাকায় নেমেছে ধস। ভেঙে পড়েছে ব্রিজ। বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকায়। মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম। ফুঁসছেে তোর্সাও। দার্জিলিঙে ধস নেমে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ভেঙে গিয়েছে অসংখ্য রাস্তা ও সেতু। ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তার জেরে উত্তরবঙ্গের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? আংশিকভাবে বাতিল করা হয়েছে কোন কোন ট্রেন? কোন কোন রাস্তা বন্ধ আছে? কোন কোন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে? ১)
নিজস্ব প্রতিনিধি: পাহাড়ি এলাকায় নেমেছে ধস। ভেঙে পড়েছে ব্রিজ। বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকায়। মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম। ফুঁসছেে তোর্সাও। দার্জিলিঙে ধস নেমে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ভেঙে গিয়েছে অসংখ্য রাস্তা ও সেতু। ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তার জেরে উত্তরবঙ্গের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? আংশিকভাবে বাতিল করা হয়েছে কোন কোন ট্রেন? কোন কোন রাস্তা বন্ধ আছে?

কোন কোন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে?
১) তিস্তার জল এবং ধসের কারণে আপাতত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।
২) দুধিয়ায় ব্রিজ ভেঙে যাওয়ার ফলে শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।
৩) ধস নেমেছে। সেজন্য আপাতত শিলিগুড়ি-দার্জিলিং রোহিণী রোড বন্ধ করে দেওয়া হয়েছে।
৪) দার্জিলিং-কালিম্পংয়ের সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ করা আছে।
৫) একইভাবে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যেও সরাসরি যোগাযোগ ব্যবস্থাও বিধ্বস্ত হয়ে গিয়েছে।
৬) হিলকার্ট রোডে আপাতত ধস সরানোর কাজ চলছে।

কোন কোন রাস্তা খোলা আছে?
১) নল, লোহাগড় হয়ে মিরিক বা সৌরেণী থেকে শিলিগুড়িতে আসা যাচ্ছে।
২) শিলিগুড়ি-কালিম্পং পানবু রোড খোলা আছে।
৩) খোলা আছে পাঙ্খাবাড়ি রোডও।
৪) মংপু হয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা আছে, সেটাও খোলা আছে আপাতত।
৫) গরুবাথান-লাভা রোডও আপাতত সচল আছে। সেখানে ধস নেমেছিল।

টানা বৃষ্টির ফলে দার্জিলিং-শিলিগুড়ি রোড (হিলকার্ট রোড)-এ দিলারাম ও হইসটেল খোলা (কার্শিয়াং) এলাকায় বড় ধস নেমেছে। অন্যদিকে, রোহিনী রোডের অবস্থাও ভয়াবহ, একাধিক জায়গায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ।এছাড়াও দুধিয়া সেতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে আশেপাশের একাধিক গ্রাম এখন যোগাযোগ বিচ্ছিন্ন।

একইসঙ্গে পুলবাজার সেতুও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ফলে থানালাইন ও বিজনবাড়ি এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি!
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ে তৈরি হওয়া প্রশাসনিক অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। জিটিএ-র প্রশাসক হিসেবে আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করা হয়েছে।মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। এরপর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।পাহাড়ের বিপর্যয় মোকাবিলা এবং সার্বিক উন্নয়নের জন্য ২৫০ কোটি টাক
মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!
প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্