Skip to content

ভোররাতে ট্রাইব্যুনাল নিষ্পত্তি ভোটার তালিকা প্রকাশ করল কমিশন, অনলাইনে দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট!

নিজস্ব সংবাদদাতা : ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২১ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার পর ২২ এপ্রিল ভোরে এই তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকায় ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামগুলিকে আলাদা করে দেখানো হয়েছে।কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটাররা সহজেই অনলাইনে দেখে নিতে পারবেন তাঁদের নাম তালিকায় রয়েছে কি না। কোনও বুথে যদি ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া কোনও আবেদন না থাকে, তাহলে সেটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট বুথে এমন কোনও নাম না থাকলে “কোনও নিষ্পত্তি নেই” বার্তাই দেখা যাবে।তালিকায় মূলত দুটি অংশ রাখা হয়েছে— নতুনভাবে যুক্ত নাম এবং তালিকা থেকে বাদ দেওয়া নাম। কোন নাম যুক্ত হয়েছে, আর কোন নাম ডিলিট হয়েছে, তা আলাদা করে স্পষ্টভাবে উল্লেখ করেছে কমিশন।এই সাপ্লিমেন্টারি তালিকা দেখা যাবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট CEO West Bengal Website-এ। পাশাপাশি মোবাইল অ্যাপ ECINET App থেকেও এই তথ্য দেখা সম্ভব।তবে কমিশন এখনও পর্যন্ত কতজনের নাম যুক্ত হয়েছে বা কতজন বাদ পড়েছে— সেই চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করেনি। সূত্রের খবর, এই বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Latest