অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

ফের পার্থর দুয়ারে ইডি, নাকতলার বাড়িতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ; প্রসন্ন রায়ের অফিসেও একযোগে তল্লাশি!

এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী Partha Chatterjee-র নাকতলার বাড়িতে পৌঁছে যায় ইডির একটি বিশেষ দল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ ও নথি তল্লাশি। একইসঙ্গে শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের নিউটাউনের অফিসেও তল্লাশি চালায় ইডি।সূত্রের খবর, জেল থেকে শর্তসাপেক্ষে মুক্তির পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস পাঠানো হলেও অস

ফের পার্থর দুয়ারে ইডি, নাকতলার বাড়িতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ; প্রসন্ন রায়ের অফিসেও একযোগে তল্লাশি!

অভিজিৎ সাহা : এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী Partha Chatterjee-র নাকতলার বাড়িতে পৌঁছে যায় ইডির একটি বিশেষ দল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ ও নথি তল্লাশি। একইসঙ্গে শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের নিউটাউনের অফিসেও তল্লাশি চালায় ইডি।সূত্রের খবর, জেল থেকে শর্তসাপেক্ষে মুক্তির পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস পাঠানো হলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন পার্থ। তদন্তকারীদের দাবি, তাঁকে অন্তত তিনবার তলব করা হয়েছিল। কিন্তু বারবার অনুপস্থিত থাকার জেরে শেষ পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই সরাসরি বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়।ইডি সূত্রে জানা গিয়েছে, মুক্তির পরবর্তী আইনি প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই এবং মামলার নতুন তথ্যের ভিত্তিতে কিছু প্রশ্নের উত্তর জানা জরুরি হয়ে উঠেছিল। সেই কারণেই এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ তিনটি গাড়িতে করে আধিকারিকরা নাকতলার বাড়িতে পৌঁছন। সঙ্গে ছিলেন মহিলা আধিকারিকও। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা জেরা চলে।অন্যদিকে, এই একই দিনে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা Sujit Bose এবং রথিন ঘোষকে তলব করা হলেও সুজিত বসু নিজে ইডি দফতরে যাননি। তাঁর পরিবর্তে হাজির হন ছেলে সমুদ্র বসু। এই ঘটনাকে ঘিরেও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মহলের দাবি, ইডি-র তরফে পাঠানো চিঠির জবাবে আগেই জানানো হয়েছিল, প্রয়োজনে আধিকারিকরা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই পথেই এবার এগোল কেন্দ্রীয় সংস্থা। ফলে জেলমুক্তির পরেও যে পার্থর অস্বস্তি কাটছে না, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।ভোটের মুখে ফের পার্থ-প্রসঙ্গ সামনে আসায় রাজ্যের রাজনৈতিক পারদ আরও চড়েছে। এখন নজর, এই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ থেকে নতুন কোনও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কি না।

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল