Skip to content

ভুবনেশ্বরে নৃশংসতা! এমবিএ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চুপ করাতে ‘ফ্রি রেশন’-এর প্রলোভন অভিযুক্তের!

নিজস্ব সংবাদদাতা : ওড়িশার রাজধানী Bhubaneswar-এ এক চাঞ্চল্যকর অপরাধ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ছত্তিশগড়ের বিলাসপুর থেকে আসা এক এমবিএ পড়ুয়াকে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬৭ বছর বয়সী মুদি দোকানদার Deepak Pradhan-কে। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়েছে শহরে পড়তে আসা ছাত্রছাত্রী ও কর্মজীবী মহিলাদের নিরাপত্তা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী ভুবনেশ্বরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে এমবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্তের দোকান থেকে নিয়মিত কেনাকাটা করতেন তিনি। অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যায় প্রয়োজনীয় কিছু জিনিসের জন্য দোকানদারকে ফোন করলে তিনি জানান, জিনিসপত্র বাইরে থেকে এনে সরাসরি বাড়িতে পৌঁছে দেবেন।রাত সাড়ে ৯টা নাগাদ অভিযুক্ত ওই ছাত্রীর ভাড়াবাড়িতে পৌঁছান। সেই সময় তরুণী বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, জল খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে তাঁকে যৌন হেনস্থা ও ধর্ষণ করা হয়।

ঘটনার পর বিষয়টি চেপে যাওয়ার জন্য প্রতি মাসে বিনামূল্যে চাল-ডাল ও মুদি সামগ্রী দেওয়ার প্রলোভনও দেখানো হয় বলে অভিযোগ।প্রথমে আতঙ্কে চুপ থাকলেও, পরে রুমমেট বাড়ি ফিরলে সব খুলে বলেন নির্যাতিতা। এরপর বাড়ির মালিকের সহায়তায় Info valley Police Station-এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণের সাহায্যে রবিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৬৪(১) এবং ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৬২ অনুযায়ী মামলা দায়ের হয়েছে। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। পাশাপাশি, অভিযুক্তের অতীত অপরাধের রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় ভুবনেশ্বরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত, বাইরে থেকে পড়তে আসা ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহলে।

Latest