Skip to content

৯২%-এর দোরগোড়ায় বাংলা! প্রথম দফায় রেকর্ড ভোটদান, জেলায় জেলায় নজিরবিহীন অংশগ্রহণ!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই নজির গড়ল বাংলা। সন্ধ্যা ৬টা পর্যন্ত হিসাব অনুযায়ী ভোটদানের হার পৌঁছেছে ৯১.৫৮ শতাংশে—যা কার্যত ৯২ শতাংশ ছুঁইছুঁই।জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রায় সর্বত্রই ৯০ শতাংশের গণ্ডি পেরিয়েছে ভোট। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৯১.৮৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৯০.৪১ শতাংশ, বাঁকুড়ায় ৯১.৫২ শতাংশ ভোট পড়েছে। পুরুলিয়ায় ৮৯.৭২ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে ৮৯.৪৩ শতাংশ ভোটদান হয়েছে।অন্যদিকে বীরভূমে ৯৩.৮২ শতাংশ, মুর্শিদাবাদে ৯৩.০৫ শতাংশ, উত্তর দিনাজপুরে ৯২.৫০ শতাংশ এবং দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ ৯৪.৯২ শতাংশ ভোট পড়েছে। আলিপুরদুয়ারে ৯০.৭২ শতাংশ, কোচবিহারে ৯৪.৬৬ শতাংশ, মালদায় ৯২.৭১ শতাংশ, জলপাইগুড়িতে ৯৩.৪৬ শতাংশ ভোটদান হয়েছে। দার্জিলিংয়ে ৮৮.১৭ শতাংশ এবং কালিম্পংয়ে ৮২.৯৮ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে।এই বিপুল ভোটদানের হার রাজ্যের নির্বাচনী ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।এদিকে, এত বড় সংখ্যায় ভোটদানে অংশ নেওয়ার জন্য রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar। কমিশনের তরফে এই অভূতপূর্ব অংশগ্রহণকে গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বলেই উল্লেখ করা হয়েছে।

Latest