অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বেপরোয়া বালি বোঝাই ডাম্পারের বলি হস্তিশাবক!

বৃহস্পতিবার  ভোর রাতে বৈকন্ঠপুর বনবিভাগের অধীনে থাকা গজল ডোবা ক্যানেল রোডের এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হস্তিশাবক। ওই সময় বেপরোয়া ভাবে চলা একটি বালি বোঝাই ডাম্পার পিষে দেয় হাতির ছানাটিকে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও বনদফতরের হাতে এসেছে। জঙ্গলের ভিতর থেকে সবেমাত্র বেরিয়েছিল হস্তিশাবকটি। তখনই পিষে দেয় ডাম্পারটি। বুঝতে পেরে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। তারপর আবার ব্যাক গিয়ারে পিছিয়ে এসে পাশ কাটিয়ে চলে যায় ডাম্পারটি। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে হস্তিশাবকটি।এরপর

বেপরোয়া বালি বোঝাই ডাম্পারের বলি হস্তিশাবক!

জলপাইগুড়ি নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার  ভোর রাতে বৈকন্ঠপুর বনবিভাগের অধীনে থাকা গজল ডোবা ক্যানেল রোডের এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হস্তিশাবক। ওই সময় বেপরোয়া ভাবে চলা একটি বালি বোঝাই ডাম্পার পিষে দেয় হাতির ছানাটিকে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও বনদফতরের হাতে এসেছে। জঙ্গলের ভিতর থেকে সবেমাত্র বেরিয়েছিল হস্তিশাবকটি। তখনই পিষে দেয় ডাম্পারটি। বুঝতে পেরে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। তারপর আবার ব্যাক গিয়ারে পিছিয়ে এসে পাশ কাটিয়ে চলে যায় ডাম্পারটি। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে হস্তিশাবকটি।এরপর তাকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। গতকাল সেখানেই তার চিকিৎসা চলছিল। শুক্রবার ভোর রাতে মৃত্যু হয় তার। মৃত্যুর পর দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। আর এই ঘটনা আরও একবার এক গুচ্ছ প্রশ্ন তুলে দিল। বালি বোঝাই ডাম্পারের চাকা রুদ্ধ করতে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। বেপরোয়া গতিতে ওই রাস্তায় আগেও প্রাণ গিয়েছে একাধিক মানুষের। স্থানীয় বাসিন্দারাই বলছেন, এখন বাদ যাচ্ছেন না পশুরাও।এই ঘটনায় শুক্রবার ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বনদপ্তর।

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ