ইউরো কাপের সেমিফাইনালে মাঠে নামছে স্পেন ও ফ্রান্স!
ইউরো কাপের সেমিফাইনাল খেলতে নামছে স্পেন ও ফ্রান্স। সেমিফাইনালে দুই শক্তিশালী দেশ খেলবে একে অপরের বিরুদ্ধে। সেই ম্যাচ জিততে হলে ফ্রান্সের প্রয়োজন এমবাপেকে। অন্যদিকে স্পেন তারা এবার প্রথম সারির তিনজন প্লেয়ারকে ছাড়া খেলতে নামবে। এই তিনজনের অভাব মেটানোটাই এখন চ্যালেঞ্জ লুইস ডে লা ফুয়েন্তের কাছে। স্পেন একমাত্র দল যারা পাঁচটা ম্যাচ জিতেছে। প্রথম দল হিসেবে তারা সেমিফাইনালে জিততে পারলে পরপর ছয়টা ম্যাচ জেতার রেকর্ড তৈরি করবে ইউরোতে।এখনও পর্যন্ত ফ্রান্সের কোনও ফুটবলার খেলার মাঝে গোল কর
নিজস্ব সংবাদদাতা : ইউরো কাপের সেমিফাইনাল খেলতে নামছে স্পেন ও ফ্রান্স। সেমিফাইনালে দুই শক্তিশালী দেশ খেলবে একে অপরের বিরুদ্ধে। সেই ম্যাচ জিততে হলে ফ্রান্সের প্রয়োজন এমবাপেকে। অন্যদিকে স্পেন তারা এবার প্রথম সারির তিনজন প্লেয়ারকে ছাড়া খেলতে নামবে। এই তিনজনের অভাব মেটানোটাই এখন চ্যালেঞ্জ লুইস ডে লা ফুয়েন্তের কাছে। স্পেন একমাত্র দল যারা পাঁচটা ম্যাচ জিতেছে। প্রথম দল হিসেবে তারা সেমিফাইনালে জিততে পারলে পরপর ছয়টা ম্যাচ জেতার রেকর্ড তৈরি করবে ইউরোতে।এখনও পর্যন্ত ফ্রান্সের কোনও ফুটবলার খেলার মাঝে গোল করতে পারেননি। জিতেছেন বিপক্ষের করা আত্মঘাতী গোলে, নয়তো পেনাল্টি থেকে করা গোলে। যা নিয়ে চিন্তায় থাকতেই পারে ফ্রান্স শিবির। সেটার সঙ্গেই যুক্ত হয়েছে এমবাপের ফেস গার্ড। ইউরো কাপে খেলতে নেমে প্রথম ম্যাচেই চোট পেয়ে নাক ভেঙে ছিলেন কিলিয়ান এমবাপে। সেই কারণে ফেস গার্ড পরে খেলতে হচ্ছে এমবাপেকে। ফ্রান্সের কোলোমুয়ানি অনুশীলনে এমবাপের গার্ডটা পরে বলেছেন, “ওই ফেস গার্ডটা পরেছিলাম। ওটা পরে কিছু দেখা যাচ্ছে না। কিচ্ছু না।” সেটার প্রভাব এমবাপের খেলার উপর পড়ছে বলে মনে করছেন অনেকে। কোলোমুয়ানি বলেন, “এমবাপে গোটা দলকে টানতে পারে। সেই ক্ষমতা ওর রয়েছে। ও বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, উপদেশ দেয়। এটা ওর জন্মগত।”



সম্পর্কিত খবর
FOOTBALL
ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে
খেলা
সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার
নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স