স্নানযাত্রার প্রাক্কালে দিঘার জগন্নাথ মন্দিরে প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, সন্ধ্যা আরতি ও নামসংকীর্তনে ভক্তিমগ্ন !

স্নানযাত্রার প্রাক্কালে দিঘার জগন্নাথ মন্দিরে প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, সন্ধ্যা আরতি ও নামসংকীর্তনে ভক্তিমগ্ন !

নিজস্ব প্রতিনিধি: স্নানযাত্রার প্রাক্কালে দিঘার জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে ভক্তিমূলক পরিবেশে সময় কাটালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রবিবার সন্ধ্যায় তিনি মন্দিরে বিশেষ সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেন। শুধু আরতিতেই নয়, নামসংকীর্তনেও যোগ দিয়ে ভক্তদের সঙ্গে কীর্তনের তালে নাচতে দেখা যায় তাঁকে। খোল ও কীর্তনের সুরে প্রভু জগন্নাথের সামনে তাঁর ভক্তিময় উপস্থিতি নজর কাড়ে সকলের।

দিঘায় রথযাত্রার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার স্নানপূর্ণিমা উপলক্ষে পুরীর আদলে দিঘার জগন্নাথ মন্দিরেও অনুষ্ঠিত হবে স্নানযাত্রা। সেই বিশেষ উৎসবের আগে পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বিশেষ পূজা ও সন্ধ্যা আরতিতে অংশ নিতেই দিঘা কালচারাল সেন্টারে অবস্থিত জগন্নাথ মন্দিরে যান কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী।

মন্দিরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান ইসকনের মুখপাত্র রাধারমণ দাস। পরে তিনি ভক্তদের সঙ্গে নামসংকীর্তনে অংশ নেন এবং প্রভু জগন্নাথের আরাধনায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেন। তাঁর এই ভক্তিমূলক অংশগ্রহণ উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের মধ্যেও বিশেষ উৎসাহের সৃষ্টি করে।

এদিন ইসকনের পক্ষ থেকে শিশির অধিকারীকে আসন্ন রথযাত্রায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি রথের দড়ি টেনে রথযাত্রার শুভ সূচনা করার জন্যও তাঁকে অনুরোধ জানানো হয়।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n