অল্পের জন্য রক্ষা পেলেন দেব,মাঝ আকাশে কপ্টার বিভ্রাট!
এবারের ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল ঘাটাল। দুইবারের সাংসদ দেবকে এবারও ঘাটাল থেকে ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল। শুক্রবার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালদহে প্রচারে গিয়েছিলেন দেব। একটি রোড শো-ও করেন তিনি। তারই মাঝে মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে বিভ্রাট দেখা যায়। রতুয়া থেকে কপ্টারটি ওড়ার পরই হঠাৎ ধোঁয়া বেরতে দেখা যায়। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরচ্ছিল বলে জানা গিয়েছে। এরপরই দ্রুত মালদহ এয়ারপোর্টে নামানো হয় হেলিকপ্টার। সেখান থেকেই গাড়িতে সড়কপথে করে রওনা হন দেবকে। জানা গিয়ে
নিজস্ব প্রতিবেদন : এবারের ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল ঘাটাল। দুইবারের সাংসদ দেবকে এবারও ঘাটাল থেকে ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল। শুক্রবার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালদহে প্রচারে গিয়েছিলেন দেব। একটি রোড শো-ও করেন তিনি। তারই মাঝে মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে বিভ্রাট দেখা যায়। রতুয়া থেকে কপ্টারটি ওড়ার পরই হঠাৎ ধোঁয়া বেরতে দেখা যায়। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরচ্ছিল বলে জানা গিয়েছে। এরপরই দ্রুত মালদহ এয়ারপোর্টে নামানো হয় হেলিকপ্টার। সেখান থেকেই গাড়িতে সড়কপথে করে রওনা হন দেবকে। জানা গিয়েছে, মালদহের রতুয়া থেকে মুর্শিদাবাদের রানিনগর যাওয়ার জন্য রওনা হয়েছিলেন দেব। এই বিভ্রাটের জেরে সড়কপথে যান। আতঙ্কিত হয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থীও। এদিন অল্পের জন্য রক্ষা পেলেন দেব। এই ঘটনার পরই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন মমতাও। প্রচার সভায় গিয়ে মমতা জানান, সভায় যাওয়ার পথে খবরটা পেয়েছেন তিনি। মমতা বলেন, “হেলিকপ্টারে আগে থেকেই ধোঁয়া দেখা যাচ্ছিল। আকাশে ওড়ার পর প্রায় আগুন লেগে যায়। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। দেবের সঙ্গে ফোনে কথাও হয়েছে।” অন্যদিকে,মালদহে এয়ারপোর্টে রেখে খতিয়ে দেখা হচ্ছে হেলিকপ্টারটি। আধিকারিকরা জানিয়েছেন, ধোঁয়া দেখা গিয়েছিল ঠিকই, তবে তা আগুন লাগার মতো কোনও ঘটনা নয়। কী ত্রুটির কারণে এমন হল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত নিরাপদে আছেন দেব।
সম্পর্কিত খবর
উত্তর ২৪ পরগনা
ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!
ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ
রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ
কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!
মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা