দার্জিলিং ও কালিম্পংয়ে টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস, মৃত কমপক্ষে ১৪!
ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী শনিবার রাতভর ভারী বৃষ্টি হয়। যার ফলে পাহাড়ে নেমেছে ভূমিধস। বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ বিভিন্ন সড়ক। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। উত্তাল তিস্তা, মহানন্দা, জলঢাকা এবং তোর্সা নদী। জলবন্দি কয়েক হাজার পরিবার।কালিম্পংয়ে তিস্তা বাজার নদীর জলের তলায়। সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী দুধিয়ায় সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৯ মাইল এলাকায় বালুওয়াখানি ত
নিজস্ব সংবাদদাতা : ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী শনিবার রাতভর ভারী বৃষ্টি হয়। যার ফলে পাহাড়ে নেমেছে ভূমিধস। বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ বিভিন্ন সড়ক। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। উত্তাল তিস্তা, মহানন্দা, জলঢাকা এবং তোর্সা নদী। জলবন্দি কয়েক হাজার পরিবার।কালিম্পংয়ে তিস্তা বাজার নদীর জলের তলায়। সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী দুধিয়ায় সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৯ মাইল এলাকায় বালুওয়াখানি তিস্তার জলে ভাসছে। দার্জিলিং-শিলিগুড়ি হিল কার্ট রোড দিলারামে অবরুদ্ধ হয়েছে। শিলিগুড়ির পোড়াঝাড়ে বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভয়ানক রূপ নিয়েছে ফুলবাড়ির মহানন্দা ক্যানেল।
নেপাল সীমান্ত সংলগ্ন গলগলিয়া এলাকাও প্লাবিত হয়েছে।তোর্সা নদীর জলস্তর ১১৮ মিটার উপর দিয়ে বইছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়িতে একরাতে ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

যা এই বছর রেকর্ড বৃষ্টি। জলপাইগুড়ির মহামায়া পাড়া,পাণ্ডাপাড়া, স্টেশন রোড-সহ একাধিক ওয়ার্ডে জল দাঁড়িয়ে পড়েছে। ক্লাব রোডে গাছ ভেঙে বিচ্ছিন্ন যাতায়াত। কোচবিহার জেলাজুড়ে ভারী বৃষ্টিতে জলমগ্ন অধিকাংশ এলাকা। সব মিলিয়ে জলে ভাসছে উত্তরবঙ্গ।

আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ‘ল্যান্ডস্লাইড’ বা ভূমিধস মানে পাহাড়ি ঢাল থেকে মাটি, পাথর, ধ্বংসাবশেষ ইত্যাদির নীচের দিকে সরে যাওয়া।

এটি ঘটে যখন মাটিকে ধরে রাখার 'আঠা' — যেমন গাছের শিকড়, ঢালের কোণ, বা মাটির ঘনত্ব — দুর্বল হয়ে পড়ে। ভারী বৃষ্টির সময় জল মাটির ওজন বাড়িয়ে দেয় এবং ঘর্ষণ কমিয়ে দেয়, ফলে মাটি সহজেই নীচের দিকে সরে যায়।
সম্পর্কিত খবর
পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি!
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ে তৈরি হওয়া প্রশাসনিক অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। জিটিএ-র প্রশাসক হিসেবে আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করা হয়েছে।মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। এরপর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।পাহাড়ের বিপর্যয় মোকাবিলা এবং সার্বিক উন্নয়নের জন্য ২৫০ কোটি টাক
মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!
প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্