অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

ভোটের আগে ভাঙড়ে চাঞ্চল্য—তৃণমূল কর্মীর বাড়ির পেছন থেকে উদ্ধার ৯টি তাজা বোমা!

ভোটের আর মাত্র দু’দিন বাকি, তার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় বিধানসভা এলাকা। রবিবার উত্তর কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া এলাকায় উদ্ধার হল ৯টি তাজা বোমা, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে একটি তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় তৃণমূল কংগ্রেস-এর এক কর্মীর বাড়ির পিছনের বাগান থেকে একটি ব্যাগের ভিতর বোমাগুলি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আইএসএফ-এর অভিযো

ভোটের আগে ভাঙড়ে চাঞ্চল্য—তৃণমূল কর্মীর বাড়ির পেছন থেকে উদ্ধার ৯টি তাজা বোমা!

নিজস্ব সংবাদদাতা : ভোটের আর মাত্র দু’দিন বাকি, তার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় বিধানসভা এলাকা। রবিবার উত্তর কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া এলাকায় উদ্ধার হল ৯টি তাজা বোমা, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে একটি তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় তৃণমূল কংগ্রেস-এর এক কর্মীর বাড়ির পিছনের বাগান থেকে একটি ব্যাগের ভিতর বোমাগুলি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আইএসএফ-এর অভিযোগ, এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই তৃণমূল কর্মীরা বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে তৃণমূলের দাবি, দলকে কালিমালিপ্ত করতে আইএসএফেরই কেউ এই বোমা রেখে গিয়ে চক্রান্ত করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।নির্বাচনের মুখে এই ঘটনা ঘিরে নতুন করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পর্কিত খবর

সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে! উত্তর ২৪ পরগনা

সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে!

উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অসুস্থ বৃদ্ধ বাবা তাঁর সমস্ত সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়েছিলেন। শেষ বয়সে মেয়ের কাছেই যত্ন ও আশ্রয় পাবেন—এই আশাতেই তাঁকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল মেয়ে। কিন্তু অভিযোগ, সম্পত্তি নিজের নামে হওয়ার পর থেকেই বাবার উপর শুরু হয় শারীরিক নির্যাতন।সম্প্রতি ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে এক বৃদ্ধকে চুল ধরে টানতে, মাটিতে ফেলে মারধর করতে এবং লাথি মারতে দেখা যাচ্ছে বলে দাবি করা হ

মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনা

মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

বয়সের ভারে ন্যুব্জ শরীর। ঠিকমতো হাঁটাচলার শক্তিও নেই। সেই অসহায় বাবাকেই কখনও চুলের মুঠি ধরে টানা, কখনও ঘুষি, আবার কখনও মাটিতে ফেলে লাথি মারার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অভিযুক্তের নাম তন্দ্রিমা দে।ঘটনাটি হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার মোবাইল ফোনে রেকর্ড করা ওই ভিডিয়োয় দেখা যায়, এক প্রৌঢ়কে বেধড়ক মারধর করা হচ্ছে। আঘাতের যন

দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু উত্তর ২৪ পরগনা

দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু

দুই মাসের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মৃত্যুর পর শিশুটির দেহ তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সমাপ্তি বন্দ্যোপাধ্যায়ের দুই মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরে দেহটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শিশুটির বাবা অপূর্ব বন্দ্যোপাধ্যায়