মেদিনীপুর 23° ☁️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

চার দিনে দু’বার মাঠে লুটিয়ে পড়লেন জার্মান-বায়ার্ন তারকা,মুসিয়ালার শরীরে ধরা পড়ল ‘অ্যাবসেন্স সিজার’

চার দিনের মধ্যে দ্বিতীয়বার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার জামাল মুসিয়ালা। মঙ্গলবার হেইডেনহাইমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সি এই মিডফিল্ডার। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সঙ্গে মাঠ ছাড়েন তিনি।এর আগে শনিবার আরবি লাইপজিগের বিরুদ্ধে ম্যাচেও একইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মুসিয়ালা। প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা চলাকালীন আচমকাই মাথা ঘুরে অসুস্থ বোধ করেন তিনি

চার দিনে দু’বার মাঠে লুটিয়ে পড়লেন জার্মান-বায়ার্ন তারকা,মুসিয়ালার শরীরে ধরা পড়ল ‘অ্যাবসেন্স সিজার’ জামাল মুসিয়ালা।
নিজস্ব সংবাদদাতা:চার দিনের মধ্যে দ্বিতীয়বার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার জামাল মুসিয়ালা। মঙ্গলবার হেইডেনহাইমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সি এই মিডফিল্ডার। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সঙ্গে মাঠ ছাড়েন তিনি।এর আগে শনিবার আরবি লাইপজিগের বিরুদ্ধে ম্যাচেও একইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মুসিয়ালা। প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা চলাকালীন আচমকাই মাথা ঘুরে অসুস্থ বোধ করেন তিনি। মাটিতে পড়ে যাওয়ার আগেই তাঁকে সামলে নেন দলের নতুন সতীর্থ ইসমায়েল সাইবারি। সেই সময় মাথায় চোট লাগলে বড় বিপদের আশঙ্কা ছিল।
পরপর দু’টি ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে মুসিয়ালার সমর্থকদের মধ্যে। তবে ঘটনার পর নিজেই তাঁর শারীরিক সমস্যার কারণ জানিয়েছেন জার্মান তারকা। মুসিয়ালা জানান, শারীরিক পরীক্ষার পর তাঁর শরীরে ‘অ্যাবসেন্স সিজার’ বা সাময়িকভাবে চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, এটি স্নায়বিক জটিলতার সঙ্গে সম্পর্কিত।মুসিয়ালার কথায়, এই সমস্যার চিকিৎসা সম্ভব এবং তাঁর চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে। লাইপজিগ ও হেইডেনহাইমের বিরুদ্ধে মাঠে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পিছনে এই স্নায়বিক সমস্যাই দায়ী বলে জানিয়েছেন তিনি।তবে বারবার মাঠে চেতনা হারানোর ঘটনায় তাঁর ফুটবল কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বিশ্বকাপের পর নতুন মরশুম শুরু হওয়ার আগে এমন সমস্যা নিঃসন্দেহে বায়ার্ন মিউনিখ এবং জার্মানি দলের জন্য উদ্বেগের। যদিও মুসিয়ালা নিজে আশাবাদী। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন বলেই জানিয়েছেন তিনি।সমর্থকদের উদ্দেশে মুসিয়ালা তাঁদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আপাতত তাঁর চিকিৎসা এবং শারীরিক পরিস্থিতির উপরই নজর রয়েছে। চিকিৎসকরা সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত তাঁকে নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন FOOTBALL

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স