Skip to content

জাতীয় রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গুরিন্দরভীর!

নিজস্ব সংবাদদাতা : Birsa Munda Stadium-এ অনুষ্ঠিত ২৯তম ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় তৈরি হল ভারতীয় অ্যাথলেটিক্সের নতুন ইতিহাস। একাধিক জাতীয় রেকর্ড ভাঙার মধ্যেই সবচেয়ে বড় নজির গড়লেন পাঞ্জাবের স্প্রিন্টার Gurindervir Singh।

পুরুষদের ১০০ মিটার ফাইনালে মাত্র ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে তিনি গড়লেন নতুন জাতীয় রেকর্ড। ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে এই প্রথম কোনো অ্যাথলিট ১০০ মিটার দৌড়ে ১০.১০ সেকেন্ডের গণ্ডি ভাঙতে সক্ষম হলেন।এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে গুরিন্দরভীর সিং এখন ভারতের দ্রুততম মানব হিসেবে নতুন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়ামহল।বিশেষজ্ঞদের মতে, ভারতীয় স্প্রিন্টিংয়ের ক্ষেত্রে এই পারফরম্যান্স ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলবে।

Latest