লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি !
হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক ৷ নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি ৷ তিন নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গওয়ান, রণধীর গোলেন এবং ধর্মপাল গোনদার কৃষকদের দাবি সহ বেশ কয়েকটি ইস্যুতে তাঁরা বিজেপির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এ দিন রোহতকের একটি হোটেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের উপস্থিতিতে এই ঘোষণা করেন
হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক ৷
নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি ৷ তিন নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গওয়ান, রণধীর গোলেন এবং ধর্মপাল গোনদার কৃষকদের দাবি সহ বেশ কয়েকটি ইস্যুতে তাঁরা বিজেপির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এ দিন রোহতকের একটি হোটেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের উপস্থিতিতে এই ঘোষণা করেন ৷ ফলে এই মুহূর্তে হরিয়ানার নায়েব সিং সাইনির সরকার সংখ্যগরিষ্ঠতা হারাল ৷ ওই তিন নির্দল বিধায়কই জানিয়েছেন, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন ৷ এই পরিস্থিতিতে অবিলম্বে হরিয়ানার বিধানসভা ভেঙে দিয়ে ভোট করানোর দাবি তুলেছে কংগ্রেস ৷ ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বর্তমানে ৮৮ জন বিধায়ক রয়েছেন ৷ তার মধ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৪০ হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের দাবি, ‘এর আগে জেজেপি বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছিল ৷ এবার তিন নির্দল বিধায়কও তাই করলেন৷ মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির অবিলম্বে পদত্যাগ করা উচিত’৷
সম্পর্কিত খবর
উত্তর ২৪ পরগনা
ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!
ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ
রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ
কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!
মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা