ইন্ডাস্ট্রির কঠিন সময় পেরিয়ে আবার স্ক্রিনে শুভাশিস— নতুন ধারাবাহিকে চমক!
বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ শুভাশিস মুখোপাধ্যায়—সবসময় হাসিখুশি, সহজ-সরল মানুষ হিসেবেই যাঁকে চেনে ইন্ডাস্ট্রি। তাঁর অভিনয়ে বরাবরই মুগ্ধ দর্শক। তবে সেই পরিচিত মুখের পিছনেও লুকিয়ে ছিল দীর্ঘ প্রতীক্ষা, হতাশা আর লড়াইয়ের গল্প। এই মুহূর্তে ছোটপর্দায় ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে তাঁকে। এমন এক সময়, যখন বহু শিল্পী টেলিভিশন থেকে দূরে সরে যাচ্ছেন, ঠিক তখনই শুভাশিসের এই প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে—কেন আবার ছোটপর্দা?দু’বছর আগে স্নেহাশিস চক্রবর্তীর ‘মুকুট
শুভাশিস মুখোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা : বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ শুভাশিস মুখোপাধ্যায়—সবসময় হাসিখুশি, সহজ-সরল মানুষ হিসেবেই যাঁকে চেনে ইন্ডাস্ট্রি। তাঁর অভিনয়ে বরাবরই মুগ্ধ দর্শক। তবে সেই পরিচিত মুখের পিছনেও লুকিয়ে ছিল দীর্ঘ প্রতীক্ষা, হতাশা আর লড়াইয়ের গল্প। এই মুহূর্তে ছোটপর্দায় ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে তাঁকে। এমন এক সময়, যখন বহু শিল্পী টেলিভিশন থেকে দূরে সরে যাচ্ছেন, ঠিক তখনই শুভাশিসের এই প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে—কেন আবার ছোটপর্দা?দু’বছর আগে স্নেহাশিস চক্রবর্তীর ‘মুকুট’ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল তাঁকে। এরপর দীর্ঘ বিরতি। সেই সময়টা কিন্তু মোটেই সহজ ছিল না অভিনেতার জন্য। নিজের কথায়, যাত্রা থেকে পর্দায় ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বুঝতে পারেন ইন্ডাস্ট্রি অনেকটাই বদলে গিয়েছে। নতুন প্রজন্মের শিল্পীরা জায়গা করে নিয়েছেন, আর সেই জায়গায় নিজেকে ফের প্রতিষ্ঠা করা সহজ ছিল না। প্রায় দেড় বছর কাজহীন অবস্থায় কাটাতে হয়েছে তাঁকে। সেই সময়ের স্মৃতি আজও তাজা। শুভাশিস অকপটে স্বীকার করেছেন, “বাড়িতে বসে কেঁদেছি। কিন্তু কখনও নেতিবাচক চিন্তাকে মাথায় জায়গা দিইনি।”

এই কঠিন সময়ে তাঁর সবচেয়ে বড় শক্তি ছিলেন তাঁর স্ত্রী। পাশে থেকে সাহস জুগিয়েছেন প্রতিটি মুহূর্তে। অভিনেতার কথায়, “স্ত্রী পাশে না থাকলে কিছুই করতে পারতাম না।” তবে তাঁর এই প্রত্যাবর্তনের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর। তিনিই প্রথম শুভাশিসকে আবার ছোটপর্দায় ফেরার সুযোগ করে দেন। একদিন হঠাৎই তাঁকে প্রশ্ন করেছিলেন—“তুমি বাড়িতে কী করছ? আমার ধারাবাহিকে অভিনয় করবে?” সেই ডাকই যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দেয় অভিনেতার কেরিয়ারে। বর্তমানে ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে একেবারে ভিন্ন স্বাদের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। বাঙাল-ঘটির সংঘাত, পরিবারের টানাপোড়েন এবং পুত্রবধূর সঙ্গে টক-মিষ্টি সম্পর্ক—এই সবকিছুর মিশেলে তৈরি হয়েছে গল্প। আর সেই গল্পের টানেই নতুন এই কাজের দায়িত্ব নিয়েছেন শুভাশিস। একটা দীর্ঘ অন্ধকার সময় পেরিয়ে আবার আলোয় ফেরা—শুভাশিস মুখোপাধ্যায়ের এই যাত্রা শুধু একজন অভিনেতার প্রত্যাবর্তন নয়, বরং লড়াই আর আত্মবিশ্বাসের এক অনুপ্রেরণার গল্প।
সম্পর্কিত খবর
সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান!
বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় স্বামী নিক জোনাসের সঙ্গে সাড়ম্বরে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবারের উদযাপনে বিশেষভাবে নজর কেড়েছেন নিক জোনাস। ভারতীয় রীতিনীতি মেনে স্ত্রীর সঙ্গে ব্রত ও পুজোর আয়োজনে তাঁর উৎসাহ যেন চোখে পড়ার মতো।সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে সংসার পাতলেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। ভারতীয় উৎসব, আচার-অনুষ্ঠান এবং পার
ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য!
ইট, কাঠ, সিমেন্ট আর বালির তৈরি একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির প্রতিটি কোণে জড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির স্মৃতি, আবেগ ও ইতিহাস। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়ি শুধু একটি বাসস্থান নয়, তাঁর অনুরাগীদের কাছে যেন এক তীর্থস্থান। এখানেই এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পরিবারের কোজাগরী লক্ষ্মীপুজো। ১৪৩৩ বঙ্গাব্দেও সেই ঐতিহ্য মেনেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবী লক্ষ্মীর আরাধনা।এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যদের ব্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ‘জুনি হাকসার’-এর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরী (কেভাডিয়া)-তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন ইয়ামি গৌতম। দিল্লির বাইরে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে কেরিয়ারের প্রথম জাতীয় পুর