কলকাতায় ঝেঁপে বৃষ্টির ইঙ্গিত, বঙ্গোপসাগরের নিম্নচাপে বাড়ল দুশ্চিন্তা

কলকাতায় ঝেঁপে বৃষ্টির ইঙ্গিত, বঙ্গোপসাগরের নিম্নচাপে বাড়ল দুশ্চিন্তা

নিজস্ব সংবাদদাতা : উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ৩ জুলাই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, ৩ জুলাই থেকে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শুক্রবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে পূর্বাভাস।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n