মাতৃশক্তির আরাধনায় থিম গ্ৰামীণ সংগ্ৰহশালা!
গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধান সভার পাঁচারুল " আমরা বর্ণপরিচয় " মাতৃশক্তির আরাধনায় থিম করেছিল " গ্ৰামীণ সংগ্ৰহশালা" । এই প্রসঙ্গে আমরা বর্ণপরিচয় এর পক্ষে সুদীপ্ত রায় বলেন, " আমরা বর্ণপরিচয় " কোনো সংগঠন, কোনো ক্লাব নয়।আজ থেকে ১১ বছর আগে আমরা কয়েকজন দামাল ছেলে খেলার ছলে শ্যামা আরাধনায় ব্রতী হয়ে শ্যামা পূজা শুরু করেছিলাম। তখন আমরা কোনো থিমকে বেছে নিয়ে পূজা করতাম না। আস্তে আস্তে আমরা শ্যামা পূজা কে কেন্দ্র করে থিম বিবেচনা করে থিম নির্ভর পূজার আয়োজন করে চলে
হাওড়া অভিজিৎ হাজরা : গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধান সভার পাঁচারুল " আমরা বর্ণপরিচয় " মাতৃশক্তির আরাধনায় থিম করেছিল " গ্ৰামীণ সংগ্ৰহশালা" । এই প্রসঙ্গে আমরা বর্ণপরিচয় এর পক্ষে সুদীপ্ত রায় বলেন, " আমরা বর্ণপরিচয় " কোনো সংগঠন, কোনো ক্লাব নয়।আজ থেকে ১১ বছর আগে আমরা কয়েকজন দামাল ছেলে খেলার ছলে শ্যামা আরাধনায় ব্রতী হয়ে শ্যামা পূজা শুরু করেছিলাম। তখন আমরা কোনো থিমকে বেছে নিয়ে পূজা করতাম না। আস্তে আস্তে আমরা শ্যামা পূজা কে কেন্দ্র করে থিম বিবেচনা করে থিম নির্ভর পূজার আয়োজন করে চলেছি। এবার আমরা পূজার থিম করেছি " গ্ৰামীণ সংগ্ৰহশালা " ।

পুরানো দিনের হারিয়ে যাওয়া জিনিসপত্র গ্ৰামের মানুষের কাছ থেকে সংগ্রহ করে এই সংগ্ৰহশালায় প্রদর্শন করা হচ্ছে।সংগ্ৰহশালায় প্রদর্শন করা হচ্ছে পুরানো দিনের বিভিন্ন অস্ত্র, ডায়াল ফোন, হ্যাজাক, লন্ডন,গ্ৰামাফোন, রেডিও, পুরানো দিনের দেওয়াল ঘড়ি,লাটাই,কলের গান, তানপুরা,সেতার,কাঁচের গুলি, পুরানো দিনের কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, কাঠের পুতুল, দাঁড়িপাল্লা, বাটখারা। স্থান পেয়েছে শিক্ষক, কবি ও কারুশিল্পী সত্যব্রত মন্ডল এর ইটের উপর খোদাই করা বিভিন্ন মনিষীদের প্রতিকৃতি, বিভিন্ন প্রতিমা।

গ্ৰামীণ সংগ্ৰহ শালা এই থিম করার উদ্দেশ্য , আজকের দিনের শিশু থেকে কিশোর, যুবসমাজ মোবাইলে নিজেদের হারিয়ে ফেলছে। আজকের দিনের শিশু, কিশোর, যুবসমাজ পুরানো জিনিসপত্রের নাম জানে না।দেখেও নি। তাদের এই সমস্ত হারিয়ে যাওয়া জিনিসপত্রের সঙ্গে পরিচিতি করানো জন্য ই এই প্রদর্শনীর আয়োজন।জিনিষ গুলো যতটা সম্ভব গ্ৰামের মানুষদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই থিমকে সাফল্য মন্ডিত করার জন্য গ্ৰামের বয়স্কজনরা সক্রিয় ভাবে সহযোগিতা করেন।তারা তাদের কাছে থাকা পুরানো জিনিষপত্র দিয়ে সহযোগিতা করেন "।
সুদীপ্ত আরো বলেন, এই কাজের জন্য আমরা অনুপ্রেরণাদাতা, পরামর্শদাতা ও অভিভাবক হিসাবে পয়েছি শিক্ষক, কবি ও কারুশিল্পী সত্যব্রত মন্ডল কে। আমাদের ইচ্ছা আগামী দিনে ও এই রকম হারিয়ে যাওয়া বিভিন্ন বিষয়কে থিম করে মানুষকে জানানো।
সম্পর্কিত খবর
হাওড়া
বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ
সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি
হাওড়া
‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে
সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন
নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের