কাঁথির দলীয় প্রার্থীর প্রচারে মে মাসে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, আদিত্যনাথ !
কাঁথি বরাবরই অধিকারী পরিবারের দাপটে। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ রয়েছেন প্রবীণ শিশির অধিকারী।পরপর তিনবার তিনি তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক। কাঁথিতে ঘাস ফুল ফুটিয়ে রাখতে মরিয়া তৃণমূল। তাই উত্তমের সমর্থনে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ও প্রচারে আসার কথা। অন্যদিকে গেরুয়া শিবিরও পিছিয়ে নেই। কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারীর
পূর্বমেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : কাঁথি বরাবরই অধিকারী পরিবারের দাপটে। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ রয়েছেন প্রবীণ শিশির অধিকারী।পরপর তিনবার তিনি তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক। কাঁথিতে ঘাস ফুল ফুটিয়ে রাখতে মরিয়া তৃণমূল। তাই উত্তমের সমর্থনে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ও প্রচারে আসার কথা। অন্যদিকে গেরুয়া শিবিরও পিছিয়ে নেই। কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারীর প্রচারে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী মে-র প্রথম সপ্তাহে তাঁর আসার কথা। ভগবানপুর এবং পটাশপুর বিধানসভার মধ্যবর্তী কোনও জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রী জনসভা করবেন বলে জানা গিয়েছে। পরে যোগী আদিত্যনাথের সভা রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বা যোগী আদিত্যনাথের সভার দিনক্ষণ এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে জেলা বিজেপি সূত্রের খবর। গত বছর লোকসভা ভোটের আগে জেলায় এসে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে এবারও মোদীর জনসভার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না জেলা বিজেপির নেতারা। কাঁথি লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী অধিকারী পরিবারেরই ছোট ছেলে সৌমেন্দু। এক সময়ের তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বছর খানেক আগে। অপেক্ষাকৃত নব্য এই সদস্যকে প্রার্থী করায় গেরুয়া শিবিরের আদি নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। তবে লোকসভা ভোটের আগে সেই সব ক্ষোভ মিটিয়ে কাঁথিতে প্রচারে ঝড় তুলতে তৎপর গেরুয়া শিবির। আপাতত কাঁথিতে তৃণমূল এবং বিজেপি প্রার্থী নিজেরা প্রচারে পরস্পরকে টক্কর দিচ্ছেন। তবে ভোট যত এগিয়ে আসছে গেরুয়া শিবিরকে টেক্কা দিতে পরিকল্পনা করছে ঘাসফুল শিবিরও। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পন্ডা বলছেন, ‘‘যে কোনও রাজনৈতিক দলের সমর্থনে যে কোনও নেতা প্রচার করতে আসতে পারেন। এটাই গণতান্ত্রিক পশ্চিমবঙ্গের রাজনীতির ছবি। তবে মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগামী ২৫ মে জেলাবাসী রায় দেবেন।’’
সম্পর্কিত খবর
উত্তর ২৪ পরগনা
ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!
ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ
রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ
কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!
মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা