Skip to content

আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতিতে হাওড়া সিটি পুলিশের বিশেষ উদ্যোগ, বিভিন্ন স্থানে যোগ প্রশিক্ষণ শিবির!

নিজস্ব সংবাদদাতা : যোগ শুধুমাত্র শরীরচর্চা বা নমনীয়তা বৃদ্ধির উপায় নয়, বরং সুস্থ জীবনযাপন, মানসিক দৃঢ়তা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের অন্যতম ভিত্তি। শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক প্রস্তুতি ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতেও যোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আগামী ২১ জুন ২০২৬ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। সেই লক্ষ্যেই হাওড়া সিটি পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় ধারাবাহিক যোগ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই প্রশিক্ষণ শিবিরগুলিতে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার, যোগ বিশেষজ্ঞ, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং হাওড়া সিটি পুলিশের অধীনস্থ বিভিন্ন থানার পুলিশ কর্মীরা। যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ শরীর ও মন গঠনের বার্তা তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত যোগচর্চার অভ্যাস গড়ে তুলতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। নাগরিকদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও সামগ্রিক কল্যাণ কামনায় হাওড়া সিটি পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Latest